মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে গৃহবধুকে মারধর করে বিবস্ত্র করার অভিযোগ

উচ্চকন্ঠ   28-Nov-2025   71

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে এক গৃহবধূকে মারধর করে বিবস্ত্র করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার(২৮ অক্টোবর) সকালে সদর উপজেলার দোগাছি গ্রামের পুর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
আহত গৃহবধু হাসনা আরা ওই গ্রামের নাজমুল বিশ্বাসের স্ত্রী। তিনি বর্তমানে ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতের স্বজনরা জানান, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দোগাছি গ্রামের নজরুল ইসলামের সাথে সিরাজুল ইসলামের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। কয়েকদিন পূর্বে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
দোগাছি ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য শারমিন আক্তার জানান, সকালে গৃহবধু হাসনা আরা ও চাচাতো দেবরের বউ আখি খাতুন গ্রামে হাটতে যায়। গ্রামের হাজামবাড়ি মসজিদ এলাকায় গেলে প্রতিপক্ষ সিরাজুল বিশ্বাসের সমর্থক লিটন, বাবুল, রশিদ, সাইফুল, লুতফর, ইমন, মুস্তাকসহ ১০ থেকে ১৫ জন ওই দুই গৃহবধূর পথরোধ করে। সে সময় আখি খাতুন দৌড়ে পালিয়ে যেতে পারলেও হাসনা আরাকে বেধড়ক মারপিট করে। হামলাকারীরা গৃহবধুকে মারধর করে জামা কাপড় ছিড়ে ফেলে। সেসময় গলার চেইন, কানের দুল ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে পুলিশ এসে ওই নারীকে উদ্ধার করে। সেখান থেকে তাকে নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে ওই এলাকার সামাজিক মাতুব্বর সিরাজুল বিশ্বাসের ব্যবহৃত মোবাইলে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এক নারীকে মারধর করার ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা: স্বামীসহ গৃহকর্মী আটক

এফএনএস: রাজধানীর মোহাম্মদপুরে লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল...

Photo

ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মী হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি: এলাকায় চলছে ভাংচুর ও লুটপাট

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি...

Photo

গাজায় সামরিক লক্ষ্য অর্জনে ইসরাইল ব্যর্থ: হামাস

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: প্রায় ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধে...

Photo

জুলাই শহীদ রাকিবুলের কবর জিয়ারত করলেন এনসিপি-র কেন্দ্রীয় নেতা তারেক রেজা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:কোটা সংস্কার আন্দোলন চলাকালে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত