প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে মাংসের বাজারে এমপি আবু তালিবের ঝটিকা অভিযান, মূল্য সহনীয় রাখার আহ্বান
উচ্চকন্ঠ 19-Mar-2026 34
হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মাংসের বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় ঝটিকা অভিযান পরিচালনা করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন মাংসের দোকান পরিদর্শন করেন তিনি। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলে মাংসের দাম বৃদ্ধির পেছনের কারণ জানতে চান। ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তা মনোযোগ দিয়ে শোনেন সংসদ সদস্য।
এমপি আবু তালিব ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, সুস্থ ও উপযুক্ত গরু-ছাগল জবাই করে ভোক্তাদের জন্য মানসম্মত মাংস নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে মাংসের দাম সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানান তিনি।
অভিযানকালে জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক এবং দলীয়ভাবে মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা এ ধরনের তদারকি কার্যক্রমকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে নিয়মিত এমন উদ্যোগ অব্যাহত রাখা জরুরি।
office@ukantho.com