বৃহস্পতিবার | ৫ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে শুরু হয়েছে মরহুম আফসার মিয়া ক্রিকেট টুর্নামেন্ট

উচ্চকন্ঠ   24-Feb-2025   49

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম বাণিকান্ত মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুরু হয়েছে মরহুম আফসার মিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ।
সোমবার (২৪ ফ্রেবুয়ারী) বিকাল তিনটায় এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল । সে সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু ও কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল । ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনের সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম সাইদুল বলেন, খেলাধুলা শরীর ও মনকে ভাল রাখে । এসময় তিনি দীর্ঘদিন পর এ মাঠে পুনরায় খেলা শুরু করায় আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে খলাধুলার এ ধারা অব্যাহত রাখতে আহ্বান জানান । মরহুম আফসার মিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে আয়োজক কমিটির সমন্বায়ক সাইফ মাহমুদ জানান , টুর্নামেন্টে ৮ টি দল অংশ নিচ্ছে । চলতি মাসের ২৮ ফেব্রুয়ারী ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে ।

office@ukantho.com


Photo

হরিণাকুন্ডুতে ৮৬ কোটি টাকার সড়কে কাদার স্তূপ, অবৈধ মাটি কাটায় জনদুর্ভোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পায়রাডাঙ্গা...

Photo

কক্সবাজারে থানা হাজত থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: কক্সবাজারের চকরিয়া থানা হাজত থেকে নিহত দুর্জয় চৌধুরী (২৭) নামে...

Photo

ডিসেম্বরের মধ্যে সমাপ্ত হবে গণহত্যার নির্দেশদাতাদের বড় অংশের বিচার: চিফ প্রসিকিউটর

এফএনএস: জুলাই গণহত্যার নির্দেশদাতাদের বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের...

Photo

শৈলকুপায় মুদি দোকানিকে কুপিয়ে যখম

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হুদাকুশোবাড়িয়া...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত