প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে কৃষি কার্যালয়ে এয়ার ফ্লো মেশিন বিতরণ
উচ্চকন্ঠ 16-Mar-2026 70
একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে ১৬ মার্চ সোমবার সকালে উপজেলার কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষি উপকরণ বিতরণ করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাহাবুব আলম রনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আক্তারুজ্জামান মিয়া। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কৃষকসহ কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
office@ukantho.com