মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

উচ্চকন্ঠ   16-Mar-2026   61

Photo

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ শাখার আয়োজনে বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার মেইন বাস টার্মিনালের পাশে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে সমিতির প্রায় দুই শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। সংগঠনের কালীগঞ্জ শাখার সভাপতি শহিদুল ইসলাম শহীদ এবং সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামিক কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক নায়েবে আমীর এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ওলিউর রহমান। ইফতার পূর্ব আলোচনা সভাটি সঞ্চালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান। এ সময় সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ সদস্য গণ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনাসহ দেশ ও দশের মঙ্গল কামনায় দোয়া করা হয়। আয়োজন প্রসঙ্গে প্রধান অতিথি মাওলানা ওলিউর রহমান বলেন, দেশব্যাপী বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। পবিত্র মাহে রমজানে তারা প্রতি বছরই চেষ্টা করেন সমিতির সদস্যদের নিয়ে ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করার। ব্যবসায়ীদের মাঝে একতা, পারস্পারিক সুসম্পর্ক বজায় ও সাংগঠনিক নীতিমালা মেনে যেন সকলে কাজ করে সে ব্যাপারে সচেষ্ট ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সংগঠনটির যেকোন ব্যাপারে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতিও দেন তিনি এ সময়।

office@ukantho.com


Photo

নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে, ক্ষতি হয়েছে চোখেরও: অবস্থা স্থীতিশীল, তবে শঙ্কামুক্ত নয়

এফএনএস: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত অবস্থায় ঢাকা...

Photo

নড়াইলে ভূঁইয়া শপিংমলে ৯ দোকানে দুর্ধর্ষ চুরি

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল শহরের বাণিজ্যিক কেন্দ্র...

Photo

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনার মিছিল থামছেই...

Photo

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ

এফএনএস: ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত