সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রাজধানীর শাহজাহানপুরে যুবককে কুপিয়ে হত্যা

উচ্চকন্ঠ   10-Mar-2026   79

Photo

এফএনএস: রাজধানীর শাহজাহানপুরে সেকান্দার (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের স্বজনদের দাবি, মাদক বিক্রির কথা পুলিশকে জানিয়ে দিবে বলায় মাদক কারবারিরা সেকান্দারকে হত্যা করেছে। গত সোমবার রাতে শাহজাহানপুর থানাধীন ভাঙ্গারি গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। নিহত সেকেন্দার কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর গ্রামের আব্দুর বরের ছেলে। ছয় ভাইয়ের মধ্যে তিনি ছিলেন পঞ্চম। আব্দুর বরের পরিবার শাহজাহানপুরের শান্তিবাগ থাকলেও সেকেন্দার স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে রামপুরার উলন এলাকায় থাকতো। নিহতের ভাই আমির আলী জানান, সেকান্দার ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাবসা করতো এবং নিজেও চালতো। গত সোমবার রাত ১১টার দিকে সেকেন্দার ও তার দুই বন্ধুকে ধাওয়া দেয় চিন্তিত মাদক কারবারি বুলেট মামুন, হান্নান, আর্টিসানসহ পাঁচ থেকে ছয়জন। তখন সেকান্দর ভাঙ্গারি গলিতে দৌড় দিলে তাকে ধরে কুপিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা সেকেন্দারকে উদ্ধার করে হাসপাতালে নেয়। আমির আলী বলেন, ওই এলাকায় মাদক বিক্রেতাদের অত্যচার চলে। সেখানে খোলামেলা মাদক বেচা-কেনা হয়। দুই এক দিন আগে মাদক কারবারিদের সঙ্গে সেকেন্দারের তর্কাতর্কি হয়। ওই সময় সে তাদের মাদক বিক্রি বন্ধ করতে বলেছিলো। অন্যথায়, পুলিশকে বলে দেওয়ার কথা বলে। এ নিয়ে বিরোধ হয়। পরে অবশ্য বিষয়টি নিয়ে সমঝোতা করে দেওয়া হয়েছিল। কিন্তু, কোনও লাভ হয়। ওই মাদক কারবারিরা আমার ভাইকে হত্যা করলো।

office@ukantho.com


Photo

কোনও চাঁদাবাজকেই দেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম...

Photo

ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট থাকলে নির্বাচন নিয়ে সংকট সৃষ্টি হবে না: সালাহউদ্দিন

এফএনএস: জাতীয় সংসদ নির্বাচন ও সংস্কার প্রশ্নে গণভোট একসঙ্গে অনুষ্ঠিত...

Photo

নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১০

এফএনএস: নাটোরের সিংড়া উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের...

Photo

শেখ হাসিনাসহ দন্ডিতদের বক্তব্য প্রচার করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার

এফএনএস: প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে দন্ডিত আসামিদের বক্তব্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত