সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মাদারীপুরে বালু ফেলা নিয়ে সংঘর্ষে নিহত ৩

উচ্চকন্ঠ   08-Mar-2025   55

Photo

এফএনএস: মাদারীপুরের খোয়াজপুরে বালু ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত পলাশ সর্দার (১৬) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজন। গতকাল শনিবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. মাসুদ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এরআগে, গতকাল শনিবার সকালে মাদারীপুরের খোয়াজপুর টেকেরহাট গ্রামে সংঘর্ষে দুই ভাই সাইফুল সর্দার ও আতাবুর সর্দার নিহত হন। আহত পলাশ সর্দারও পরবর্তীতে মারা যান। এ ঘটনায় অলিল ও তাজেল নামে আরও দুইজন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে অলিলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। নিহত পলাশ সর্দার স্থানীয় এক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি মাদারীপুরের খোয়াজপুর টেকেরহাট গ্রামের মুজাম সর্দারের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে পলাশ ছিলেন সবার ছোট। নিহতের পরিবার জানান, বালু ফেলার বিরোধকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পলাশ ঘটনাস্থলে গিয়েছিলেন পরিস্থিতি দেখতে, কিন্তু তিনি সংঘর্ষের শিকার হয়ে গুরুতর আহত হন বলে জানিয়েছেন তার চাচাতো ভাই মো. জাফর সর্দার। সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

office@ukantho.com


Photo

কেউ চাঁদা চাইলেই জানাতে বললেন বিএনপি নেতা

এফএনএস: বাগেরহাটের কচুয়ায় চাঁদামুক্ত তরমুজ বেচা-কেনা নিশ্চিত করতে...

Photo

এস আই আর এর নামে-এন আর সি অবিলম্বে বাতিল করার দাবীতে পশ্চিমবঙ্গে প্রতিবাদী জনসভা

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ প্রতিবেদক: ৫ই নভেম্বর বুধবার,...

Photo

নড়াইলে পাথরবোঝাই ট্রাক উল্টে ঘরের ওপর বড়বোনের মৃত্যু, আহত ছোটবোন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলে গভীর রাতে পাথর বোঝাই...

Photo

পুলিশের গাড়িতে ছিনতাই: যুবক গ্রেপ্তার

এফএনএস: রাজশাহীতে পুলিশের প্রাইভেটকার থামিয়ে মোবাইল ও টাকা ছিনতাইয়ের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত