সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের ঘটনায় উত্তেজনা: ৩ বাসে আগুন, শ্রমিকদের সড়ক অবরোধ

উচ্চকন্ঠ   08-Mar-2026   41

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরে একটি তেল পাম্পে কর্মচারীদের মারধরে এক যুবকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার জেরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা তিনটি বাসে আগুন দেয়। পরে এর প্রতিবাদে বাস শ্রমিকরা সড়ক অবরোধ করলে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে পোড়া বাস সড়কের ওপর রেখে অবরোধ শুরু করেন শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। বাসে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে প্রায় দুই ঘণ্টা পর শ্রমিকরা অবরোধ তুলে নেন। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে শনিবার সন্ধ্যায় শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে পাম্পের কর্মচারীদের সঙ্গে বিরোধের জেরে নিরব হোসেন নামের এক যুবককে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তিনি মারা যান বলে জানা যায়।
এ ঘটনার প্রতিবাদে রাতেই শহরের আরাপপুর এলাকায় একটি তেল পাম্প ভাঙচুর করা হয়। একই রাতে প্রায় রাত ১টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালে তিনটি বাসে আগুন দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা বলে অভিযোগ উঠেছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজ হোসেন জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কাজ করছে পুলিশ। শ্রমিকদের আশ্বাস দেওয়ার পর রাস্তা ছেড়ে দিয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। শ্রমিকদের আশ্বাস দেওয়ার পর রাস্তা ছেড়ে দিয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনা, মা চলে গেছেন পরপারে, মেয়ে কাতরাচ্ছে পঙ্গু হাসপাতালে; অর্থাভাবে পঙ্গুত্ব বরনের উপক্রম

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: মায়ের সাথে হাসপাতালে যাচ্ছিলেন কন্যা...

Photo

নড়াইলে হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলে হিন্দু প্রতিনিধি সম্মেলন...

Photo

হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি: কারাগারে কবি সোহেল হাসান গালিব

এফএনএস: হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের...

Photo

হরিণাকুন্ডতে পল্লীবিদ্যুত কর্তৃপক্ষের উদাসীনতায় সড়ক মাঝেই ২৩ খুঁটি রেখে করা হয়েছে সংস্কারের কাজ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: চলছে গাড়ি, হেঁটে যাচ্ছেন পথচারীরা।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত