সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

স্বাস্থ্য

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজের সিদ্ধান্ত হয়ে গেছে: মির্জা ফখরুল

উচ্চকন্ঠ   01-Mar-2026   74

Photo

এফএনএস: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছি। পরিদর্শনের সময় হাসপাতালের কর্মকর্তা ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাসপাতালটি পরিষ্কার-পরিছন্ন দেখেছি এবং আমরা ভাবছি হাসপাতালটিকে আরও উন্নত করা যায় কিনা। তিনি বলেন, আপনারা সবাই জানেন এখানে একটা মেডিকেল কলেজ করার সিদ্ধান্ত হয়ে গেছে। জায়গায়ও ঠিক করা হয়ে গেছে। মেডিকেল কলেজ হলে স্বাস্থ্য সেবা আরও উন্নত হবে আশা করছি। মেডিকেল কলেজটি হলে ২৫০ শয্যার হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নতি করা হবে। যাতে এলাকার মানুষ স্বাস্থ্য সেবা পায়। আমরা সবসময় সজাগ থাকব। রোববার সকাল ৯টায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, হাসপাতাল সুপারকে বলেছি স্বাস্থ্য সেবার মান বাড়াতে আপনাদের যা যা প্রয়োজন আমাদের জানালে আমরা সেভাবে সরকারের তরফ থেকে ব্যবস্থা করে দেব। এছাড়া জেলা প্রশাসকের পক্ষে থেকে হাসপাতালে আরেকটি লিফটের ব্যবস্থা করে দেওয়া হবে। মির্জা ফখরুল বলেন, আমি হাসপাতালের সিভিল সার্জনসহ কর্মকর্তাদের অনুরোধ করব স্বাস্থ্য ব্যবস্থাটা যাতে এই জেলায় ভালো হয় এবং সাধারণ মানুষ যাতে ভালো চিকিৎসা পায় সেই অনুয়ায়ী আমাদের সীমিত সম্পদ দিয়ে যেন কাজ করতে পারি। যারা দীর্ঘ দিন ধরে হাসপাতালে কর্মরত আছেন সে বিষয়টিও দেখা হচ্ছে। খবু দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সরকারে আসার মাত্র দুই সপ্তাহ হলো। এর মধ্যে নিশ্চই আমরা সব ঠিক করে ফেলব।

office@ukantho.com


Photo

যৌন হয়রানির প্রতিবাদ করায় মারধরের শিকার ঢাবি শিক্ষার্থী

এফএনএস: রাজধানীর নিউমার্কেট সংলগ্ন চাঁদনীচক মার্কেটে এক নারী শিক্ষার্থীকে...

Photo

দূর্গাপূজায় কালীগঞ্জের সবকটি মন্দিরেই বসানো হবে সি সি ক্যামেরা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: হিন্দু স¤প্রদায়ের বৃহত্তম ধর্মীয়...

Photo

ঝিনাইদহে চিকিৎসা সেবায় নগদ অর্থ প্রদাণ

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় প্রবীনদের চিকিৎসা সেবায়...

Photo

কোটচাঁদপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ ও শাড়ি বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত