শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে মাদক উদ্ধার সহ অবৈধ পারাপারে আটক ৪ জন

উচ্চকন্ঠ   01-Mar-2026   60

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার সহ অবৈধভাবে ভারত গমনের চেষ্টাকালে ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। ৫৮ ব্যাটালিয়ন বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তথ্যসুত্রে জানাগেছে গত ২৭ ও ২৮ ফেব্রুয়ারি মাধবখালী, নতুনপাড়া, বাঘাডাঙ্গা ও কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে আসামীবিহীন ৩৭ বোতল ভারতীয় মদ, ১২ বোতল ফেন্সিডিল ও ৩৩ বোতল মাদক সিরাপ উদ্ধার করা হয়। একই সময়ে সীমান্ত পিলার সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে ভারত যাওয়ার সময় ৪ জনকে আটক করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

office@ukantho.com


Photo

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু

এস এম মিলন, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: মঙ্গলবার (১৭ জুন) বেলা সাড়ে ১১...

Photo

কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী আফেলা বেগমের মানবেতর জীবন যাপন

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: মানসিক প্রতিবন্ধী বেকার ছেলেটা নিয়ে...

Photo

যথাসময়ে নির্বাচন না হলে গণ-অভ্যুত্থানের কোন নেতাকর্মীই ভালো থাকতে পারব না: ঝিনাইদহে রাশেদ খাঁন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: যথাসময়ে নির্বাচন না হলে জুলাই গণ-অভ্যুত্থানে...

Photo

জেলেদের জালে ধরা পড়লেও মানুষের পাতে উঠছে না ইলিশ

এফএনএস: দীর্ঘদিন পর বঙ্গোপসাগর উপক‚লের জেলেদের জালে ধরা পড়তে শুরু...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত