মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

পুলিশ হত্যার তদন্ত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন তাই হবে: মির্জা ফখরুল

উচ্চকন্ঠ   27-Feb-2026   101

Photo

এফএনএস: জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি দ্রুত তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি উল্লেখ করেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, সরকার সে পথেই হাঁটবে। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে এবং দ্রুত তদন্ত করা হবে। এ ছাড়াও যদি প্রয়োজন মনে হয়, তদন্ত করতে হবে। কারণ যেহেতু বিষয়গুলো আদালতে আছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছিলাম ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল। নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো সেসব প্রতিষ্ঠান পুনর্গঠন করা, জবাবদিহি নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা। নিজ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফখরুল বলেন, আমি সবচেয়ে বেশি ঋণী ঠাকুরগাঁও-১ আসনের মানুষের কাছে। তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। তাদের এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি দায়িত্বশীলভাবে কাজ করতে চাই।

office@ukantho.com


Photo

জাতীয় ঈদগাহের পাশে ড্রাম থেকে খন্ড-বিখন্ড লাশ উদ্ধার

এফএনএস: রাজধানীর শাহবাগে জাতীয় ঈদগাহ মাঠের পাশের পানির পাম্প সংলগ্ন...

Photo

ঝিনাইদহ ১ আসনে এনসিপির মনোনয়ন পেলেন লাবাবুল বাসার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-১ আসনে (শৈলকূপা) জাতীয় নাগরিক...

Photo

আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ বন্ধ, লোডশেডিং বাড়ার শঙ্কা

এফএনএস: কারিগরি ত্রæটির কারণে ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র...

Photo

ফরিদপুরে বাজার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে আহত ৩০

এফএনএস: ফরিদপুরে সীমান্তবর্তী ময়েনদিয়া বাজারের নিয়ন্ত্রণ ও আধিপত্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত