সোমবার | ২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

খুলনায় প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

উচ্চকন্ঠ   26-Feb-2026   74

Photo

এফএনএস: খুলনায় মোটরসাইকেলে এসে দিনদুপুরে শেখ সোহেল (৪১) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে নগরের খানজাহান আলী থানার আফিলগেট পেট্রল পাম্প-সংলগ্ন একটি মোটরসাইকেল গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত শেখ সোহেল খানজাহান আলী থানাধীন আটরা শেখপাড়া এলাকার বাসিন্দা বাচ্চু শেখের ছেলে। তিনি মাছের ঘের ও ইন্টারনেট ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা আড়াইটার দিকে আফিল গেট এলাকার বিসমিল্লাহ মোটর গ্যারেজে মোটরসাইকেল মেরামতের জন্য আসেন শেখ সোহেল। বিকাল ৩টার দিকে একটি মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাকে লক্ষ্য করে পরপর চার থেকে পাঁচটি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শেখ সোহেল। সেখানেই মৃত্যু হয়। খানজাহান আলী থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, দুজন যুবক তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

office@ukantho.com


Photo

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

এফএনএস: রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা...

Photo

নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহী চীন: মির্জা ফখরুল

এফএনএস: চীন সফরের দ্বিতীয় দিন পার করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

Photo

মেলায় নাগরদোলায় উঠিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা করলেন স্বামী

এফএনএস: নোয়াখালীর বেগমগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রীকে মেলায় নাগরদোলায়...

Photo

ঝিনাইদহের মহেশপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত