সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নারায়ণগঞ্জে দুপক্ষের মারামারিতে একজন নিহত

উচ্চকন্ঠ   25-Feb-2026   56

Photo

এফএনএস: নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু পক্ষের মারামারিতে দুলাল মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার কেওডালা ওভারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুলাল মিয়া ওই এলাকার জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও পেশায় মাছ ব্যবসায়ী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকাল ৫টার দিকে বন্দর থানাধীন কেওডালা এলাকার মো. ইব্রাহিমের বাড়ির ছাদে মোহাম্মদ ওসমান গনি (২০) নামে এক ব্যক্তি এবং তার এক বন্ধু অবস্থান করছিলেন। ওই সময় তাদের অপর বন্ধু সাজিদ (২০) পাশের বাড়ির ছাদে উঠে দুষ্টুমির ছলে ওসমানের ঘাড়ের ওপর থাপ্পড় দেয়। এতে ওসমান রাগান্বিত হয়ে সাজিদকে পাল্টা থাপ্পড় দেয়। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। এই ঘটনার জের ধরে সন্ধ্যার দিকে সাজিদ এবং তার ৫-৬ জন আত্মীয়-স্বজন লাঠিসোঁটা ও দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ইব্রাহিমের ভাড়া বাড়িতে আসে। তারা ওসমান ও তার বাবা দুলাল মিয়া (৫৬), মা পারুল বেগমকে (৪০) মারধর করে। পরে বাড়িওয়ালা ও আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর ওসমানের বাবা মো. দুলাল মিয়া অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসমান গনি বলেন, ওদের মারধরে আমার বাবা অসুস্থ হয়ে মারা গেছেন। আমার বাবার হত্যাকারীদের বিচার চাই। ঘটনাস্থলে যাওয়া বন্দর থানার উপ-পরিদর্শক তৌহিদুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে দুলাল আহত হলে তাকে হাসপাতালে আনা হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও মব কালচার থামছে না, সংসদে রুমিন ফারহানা

এফএনএস: দেশে গত দেড় বছর ধরে আশঙ্কাজনকভাবে ‘মব কালচার’ (গণপিটুনি...

Photo

মান্দায় সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময় ও ইফতার মাহফিল

এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন...

Photo

ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ পালন উপলক্ষে ঝিনাইদহে হজযাত্রীদের...

Photo

ঝিনাইদহে ৪৫৫টি মন্ডপে দূর্গাপুজা: থাকছে কঠোর নিরাপত্তা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলায় এ বছর ৪৫৫টি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত