রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কালীগঞ্জে সন্ত্রাসী হামলায় ১ জন গুরুতর আহত, থানায় এজাহার

উচ্চকন্ঠ   23-Feb-2026   142

Photo

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তির ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত মোঃ হাসান (৪৬) কালীগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়, উপজেলার কাশিপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মোঃ হাসান দীর্ঘদিন ধরে স্থানীয় একটি বিরোধে জড়িয়ে আছেন। প্রায় এক বছর আগে একই গ্রামের আবু তালেব হত্যাকাণ্ডের মামলায় তিনি স্বাক্ষী হওয়ায় বিবাদীরা তাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল।
অভিযোগে বলা হয়, গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে আশাদুল ইসলামসহ ১১ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কাশিপুর পশ্চিমপাড়ায় তার বাড়ির সামনে রাস্তার ওপর পথরোধ করে। এ সময় তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।
হামলায় হাসানের কপাল, হাত ও পায়ে গুরুতর জখম হয় এবং তার ডান পায়ের হাড় ভেঙে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া ব্যাটারি চালিত ড্রিল মেশিন দিয়ে তার পায়ের নলায় ফুটো করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।
এ সময় হামলাকারীরা তার কাছে থাকা আখ বিক্রির নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে এজাহারে দাবি করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় একাধিক ব্যক্তিকে আসামি করে কালীগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে জমির ন্যায্য মূল্য ও ব্যবসায়িদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে...

Photo

নিষিদ্ধ ঝিনাইদহ জেলা ছাত্রলীগ সভাপতির গুলি করে হত্যার অডিও ভাইরাল

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের...

Photo

ঝিনাইদহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সবার জন্য মানসম্মত পরিসংখ্যান এ প্রতিপাদ্যকে...

Photo

হাদি হত্যা: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

এফএনএস: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত