সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

খুলনায় যুবককে গুলি, হাসপাতালে ভর্তি

উচ্চকন্ঠ   19-Feb-2026   63

Photo

এফএনএস: খুলনায় আবারও এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম আয়নুল হোসেন (৩২)। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর লবণচরা থানার বান্দাবাজারের রহমানিয়া গলির সামনে ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি লবণচরা ভূতের আড্ডা পার্ক এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আয়নুল বান্দাবাজার এলাকার রহমানিয়া গলির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাকে পরপর দুটি গুলি করে দুর্বৃত্তরা। দুটি গুলি তার ডান পায়ের হাঁটুতে বিদ্ধ হয়। স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। লবণচরা থানার এসআই খালিদ হাসান বলেন, গুলিবিদ্ধ আয়নুলের শরীর থেকে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। গুলিতে আহত যুবকের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। এর আগে ১৭ ফেব্রুয়ারি দিবাগত রাত পৌনে ১২টার দিকে মহানগরীর মওলার বাড়ি খালপাড় বোর্ড ঘরের সামনে সোহেল (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হন। তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

office@ukantho.com


Photo

কোটচাঁদপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার...

Photo

কোটচাঁদপুরে মন্দিরগুলোতে চলছে শেষ দিনের সাজসজ্জার কাজ

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: নিরাপত্তা রক্ষায় মন্দির গুলো সিসি...

Photo

ঝিনাইদহে ঈদ উপহার হিসেবে ১৪৪ নারীকে বিএনপি নেতার সেলাই মেশিন বিতরণ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে...

Photo

দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ঢাকা মার্চ: নাহিদ

এফএনএস: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত