রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৬০ লক্ষ টাকার চেক বিতরণ

উচ্চকন্ঠ   29-Jan-2025   59

Photo

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১১ জন ও আহত ৩ জন পরিবারের সদস্যদের মাঝে মঞ্জুরিকৃত ৬০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। বিআরটিএ’র ঝিনাইদহ সার্কেলের আয়োজনে মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ’র ট্রাস্টি বোর্ড কর্তৃক এ সকল চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল। সেসময় উপস্থিত ছিলেন বিআরটিএ ঝিনাইদহের সহকারী পরিচালক মইনুল ইসলাম, মোটরযান পরিদর্শক এস এম সবুজ, তারিক হাসান, সাংবাদিক, পরিবহন মালিক সমিতি’র সদস্য ও শ্রমিক ইউনিয়নের সদস্যরা। নিহতদের প্রত্যেক পরিবারকে ৫ লক্ষ টাকা ও আহত দুই পরিবারকে ১ লক্ষ টাকা করে এবং গুরুতর আহত আরেক পরিবারের সদস্যদের মাঝে ৩ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

office@ukantho.com


Photo

ফজলুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কারের দাবি

এফএনএস: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বক্তব্যকে কুরুচিপূর্ণ...

Photo

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ঝিনাইদহে পিঠা মেলা ও বসন্ত উৎসব

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস...

Photo

যেখানে আওয়ামী লীগ সেখানেই মাইর: হামীম

এফএনএস: দেশের রাজনৈতিক দলগুলোর ওপর আওয়ামী লীগের হয়রানিমূলক ও আক্রমণাত্মক...

Photo

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই জনের কারাদÐ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত