রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

কুমিল্লায় সেপটিক ট্যাংকে মিললো শিশুর লাশ

উচ্চকন্ঠ   16-Feb-2026   64

Photo

এফএনএস:কুমিল্লার চৌদ্দগ্রামে পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতর সুমাইয়া তাবাসসু নামে ৪ বছর বয়সি শিশুর লাশ পাওয়া গেছে। গত রোববাররাতে উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া তাবাসসুম বসন্তপুর গ্রামের প্রবাসী ছালে আহমেদের দ্বিতীয় মেয়ে। প্রতিবেশীরা জানান, বিকেল ৫টা থেকে সুমাইয়া তাবাসসুম নিখোঁজ হন। এরপর থেকে তাকে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে রাত ৮টার পর পাশের বাড়ির আব্দুল খালেকের পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতরে তাকে দেখতে পান স্থানীয়রা। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হাসান বলেন, সুমাইয়া তাবাসসুমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চৌদ্দগ্রাম থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, নিহত শিশুর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে সে ঘুরতে গিয়ে পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকিতে পড়ে যায়। এই নিয়ে তাদের কোনো অভিযোগ নেই।

office@ukantho.com


Photo

বগুড়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

এফএনএস: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের...

Photo

কালীগঞ্জে অতিরিক্ত গতির গড়াই বাস উল্টে পুকুরে, আহত ১০

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে অর্ধশতাধিক যাত্রী...

Photo

শাপলা প্রতীক না পেলে নির্বাচন কীভাবে হয় দেখে নেবো: সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক শাপলাই হতে হবে। অন্য—...

Photo

জামালপুরে অটোরিকশাচালককে মারধর করায় বিএনপি নেতার পদ স্থগিত

এফএনএস: জামালপুরে ব্যাটারিচালিত অটোরিকশাচালককে মারধর করার অভিযোগে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত