বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

হরিণাকুন্ডুতে মতবিনিময় সভায় নব-নির্বাচিত সংসদ সদস্য আবু বকর

উচ্চকন্ঠ   16-Feb-2026   71

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-২ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলী আজম মো: আবু বকর হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাধারণ জনগণের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পর নিজ নির্বাচনী এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতেই তার এই ঝটিকা সফর।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকাল থেকে তিনি হরিণাকুন্ডু পৌরসভাসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও জনপদে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান। এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় জনতা ও দলীয় নেতা-কর্মীরা।
শুভেচ্ছা বিনিময়কালে এক সংক্ষিপ্ত বক্তব্যে নব-নির্বাচিত সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বক্কর বলেন, "এই বিজয় আমার নয়, এই বিজয় হরিণাকুন্ডু ও ঝিনাইদহ সদরের মেহনতি মানুষের। আপনারা যে আস্থা আমার ওপর রেখেছেন, তার মর্যাদা আমি কাজের মাধ্যমে রক্ষা করব। হরিণাকুন্ডুকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।"
তিনি আরও বলেন, এলাকার রাস্তাঘাট উন্নয়ন, মাদক নির্মূল এবং বেকার যুবকদের কর্মসংস্থানের বিষয়ে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। সেসময় তিনি যে কোনো ধরনের অন্যায়ের সাথে আপস করবেন না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় শেষে তিনি স্থানীয় নেতা-কর্মীদের সুশৃঙ্খলভাবে জনসেবায় আত্মনিয়োগ করার নির্দেশ দেন।

office@ukantho.com


Photo

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে: প্রধান উপদেষ্টা

এফএনএস: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার...

Photo

জুলাই সনদের আগে নির্বাচন চায় না এনসিপি: নাহিদ ইসলাম

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন,...

Photo

কোটচাঁদপুরে পুলিশের হাতে দুটি মোটরসাইকেল সহ ৬ ডাকাত আটক

মামুন হোসেন, কোর্টচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা...

Photo

আবরার ফাহাদের মৃত্যু জুলাই গণঅভ্যুত্থানের বড় প্রেরণা: তথ্য উপদেষ্টা

এফএনএস: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, আবরার ফাহাদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত