রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

সব আশঙ্কা কাটিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন: ইসি সানাউল্লাহ

উচ্চকন্ঠ   13-Feb-2026   62

Photo

এফএনএস: গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সব ধরনের আশঙ্কা কেটে গেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। তিনি বলেছেন, উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্ত ভিত্তি পেয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। সানাউল্লাহ বলেন, ১৩ ফেব্রুয়ারির সকালটি বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ সকাল হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। গণতান্ত্রিক অভিযাত্রায় এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের একমাত্র অঙ্গীকার ছিল আইন প্রয়োগে নিরপেক্ষ থাকা এবং একটি স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া। সেই লক্ষ্যেই আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কোথাও কোনো ত্রুটি হয়ে থাকলে তা অনিচ্ছাকৃত। নির্বাচনকে কমিশন কেবল সাংবিধানিক দায়িত্ব হিসেবে নয়, বরং একটি আমানত হিসেবে গ্রহণ করেছিল। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সানাউল্লাহ বলেন, ভোটাররা ঈদ উৎসবের মতো পরিবেশে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিয়েছেন। এতে নির্বাচন ঘিরে যে শঙ্কা ছিল, তা দূর হয়েছে। জাতি হিসেবে বাংলাদেশ আজ বিজয়ী। নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত দেশি-বিদেশি সাংবাদিক, পর্যবেক্ষক, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিএনসিসির শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার প্রতিও কৃতজ্ঞতা জানান নির্বাচন কমিশনার।

office@ukantho.com


Photo

ফ্যাসিস্টের গুজব সেল থেকে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে: সারজিস

এফএনএস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক...

Photo

কিশোরীকে এটিএম বুথে ধর্ষণের অভিযোগ

এফএনএস: গাজীপুরের শ্রীপুরে বেশি টাকা বেতনে চাকরির লোভ দেখিয়ে পোশাকশ্রমিক...

Photo

ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু

এফএনএস: টাঙ্গাইলের বাসাইলে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর...

Photo

শৈলকুপায় চাঁদাবাজির প্রতিবাদে বক্তব্য দেওয়ায় ইউপি সদস্যকে হাতুড়িপেটা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত