বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে জাতীয় পার্টি থেকে ১৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

উচ্চকন্ঠ   07-Feb-2026   73

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় পার্টির ১৫ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার বিকালে দলীয় কার্যালয়ে ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁনের হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ন সম্পাদক হারুনর রশিদ মোল্লা ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক তরিবুর রহমান মিনি।
যোগ দেওয়া উপজেলা জাতীয় পার্টির পৌর সভাপতি এনামুল হক সিদ্দিক ও উপজেলা সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম আমির সহ ১৫ জন। এর আগে এসব নেতাকর্মীরা দল থেকে অব্যহিত নেন।
উপজেলা জাতীয় পার্টির পৌর সভাপতি এনামুল হক সিদ্দিক জানান, দলীয় কার্যক্রম না থাকায় গত ৫ ফেব্রুয়ারি আমরা আনুষ্ঠানিকভাবে দল থেকে অব্যহতি নিয়েছিলাম। পরে আজ আবার বিএনপিতে যোগদান করেছি। এখন থেকে জাতীয় পার্টির সাথে আমাদের আর কোন সম্পর্ক নেই।
ঝিনাইদহ-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী জেলা সাধারন সম্পাদক এমদাদুল ইসলাম বাচ্চু জানান, আমি গণসংযোগে ব্যাস্ত আছি। আমার দলের কোন নেতাকর্মী পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছে এমন সংবাদ আমার জানা নেই। বিষয়টি জেনে পরে আপনাকে জানানো হবে।
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের ৪টি ইউনিয়ন) নির্বাচন করছেন বিএনপি থেকে রাশেদ খাঁন, জামায়াত ইসলামী থেকে মাওলানা আবু তালিব, স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আব্দুল জলিল, গণফোরামের খনিয়া খানম ও জাতীয় পার্টির এমদাদুল ইসলাম বাচ্চু।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও রেজওয়ানা নাহিদ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে শীতপ্রবাহে বিপর্যস্ত...

Photo

চাঁদপুরে ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

এফএনএস: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নে সম্পত্তিগত...

Photo

শেখ হাসিনার ষড়যন্ত্রে বেগম জিয়া বারবার হেনস্থার শিকার হয়েছেন: রাশেদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ...

Photo

উপদেষ্টা মাহফুজ ও আসিফ মাহমুদের পদত্যাগ দাবি ইশরাক হোসেনের

এফএনএস: বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত