রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে বিজিবির পৃথক অভিযানে মালামাল উদ্ধার, অবৈধ পথে সীমান্ত পারাপারকালে আটক ৬

উচ্চকন্ঠ   07-Feb-2026   62

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবির পৃথক অভিযানে চোরাচালানি কসমেটিকস ও ভারতীয় ওষুধ উদ্ধার করা সহ অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, ৫ ও ৬ ফেব্রুয়ারি লড়াইঘাট, সামন্তা, কুমিল্লাপাড়া ও পলিয়ানপুর বিওপি এলাকার সীমান্তবর্তী স্থানে অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় ইমিটেশন কসমেটিকস ও ১ হাজার পিস ওষুধ উদ্ধার করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ১ পুরুষ, ৩ নারী ও ১ শিশুসহ মোট ৫ জন এবং পৃথক আরেক অভিযানে ১ জন পুরুষকে আটক করা হয়। আটককৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

office@ukantho.com


Photo

জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

এফএনএস: জয়পুরহাটের পাঁচবিবিতে পূর্ব শত্রæতার জের ধরে ইয়ানুল হোসেন...

Photo

কাশিয়াডাঙ্গায় অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

এস এস মিলন, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানায়...

Photo

বসুন্ধরা চেয়ারম্যান ও স্ত্রীর সম্পদের হিসাব চেয়েছে দুদক

এফএনএস: জোর করে জমি দখল, অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের...

Photo

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক বাজারে: নিহত ২, আহত ১০

এফএনএস: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আকবরনগর বাসস্ট্যান্ড বাজার এলাকায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত