মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

তিন পার্বত্য জেলায় ই-লার্নিং কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

উচ্চকন্ঠ   27-Jan-2026   41

Photo

এফএনএস: তিন পার্বত্য জেলার ১২টি বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভার্চুয়ালি তিনটি প্রাথমিক ও নয়টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সংযুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। সরকারের পরিকল্পনা অনুযায়ী, তিন জেলার ১৪৯টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রম শুরু করার কথা। তবে, এদিন মাত্র ১২টি কার্যক্রম শুরু করা গেছে। এ জন্য প্রধান উপদেষ্টা ক্ষমা প্রার্থনা করেছেন। পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে ১৪৯টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রম শুরু হবে বলে জানান প্রধান উপদেষ্টা। উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন। শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, সারা পৃথিবীতে ইন্টারনেট পৌঁছে গেছে, অথচ তোমাদের ওখানে পৌঁছায়নি। এটা যে এতদিনেও হয়নি এজন্য সরকার দায়ী। আমরা ক্ষমাপ্রার্থী। আজকে শুরু করলাম মাত্র ১২টা স্কুল নিয়ে। অথচ, এটা সাড়ে তিন হাজার স্কুলে শুরু হওয়ার কথা। আমাদের খুব তাড়াতাড়ি সে লক্ষ্যে পৌঁছাতে হবে। তিনি আরও বলেন, তোমাদের এতো সুন্দর জায়গা, পৃথিবীতে এত সুন্দর জায়গা কয়টা আছে? অথচ, ওখানে ভালো শিক্ষকরা যেতে চায় না। কারণ, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে হয়। ইন্টারনেটের মজা হলো এখন আর এক শিক্ষকের ওপর নির্ভর থাকতে হবে না। শিক্ষক পৃথিবীর যেখানে আছে সেখান থেকেই তোমাকে পড়াবে। তোমার যে শিক্ষক পছন্দ তার কাছেই তুমি পড়তে পারবে। শিক্ষকের অভাবে তোমাদের শিক্ষার মান কমবে না। প্রধান উপদেষ্টা বলেন, ইন্টারনেটের মাধ্যমে দুনিয়াতে কী হচ্ছে তা তোমরা জানতে পারবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্বাস্থ্য। দুর্গম জায়গায় ভালো ডাক্তার পাওয়া যায় না। ইন্টারনেট থাকলে ডাক্তার যেখানেই থাকুক তোমরা যোগাযোগ করতে পারবে। পরামর্শ ও ওষুধ নিতে পারবে। আমরা সবাই এদেশের নাগরিক জানিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে ড. ইউনূস বলেন, অন্য নাগরিক যে অধিকার পায়, তোমরাও সে অধিকার পাবে। আল্লাহ অন্য সবার মতো তোমাদেরও বুদ্ধি দিয়েছে, যোগ্যতা দিয়েছে। বঞ্চিত থাকার কোনো কারণ নেই। তোমরাও সমান সুবিধা পাবে। এটা দিতে না পারা হলো সরকারের অযোগ্যতা, এই অযোগ্যতা থেকে আমরা যেন বের হয়ে আসতে পারি।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে জাতীয় তামাক মুক্ত দিবসে মানববন্ধন কর্মসূচি পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কৃষি জমিতে তামাক চাষ, খাদ্য নিরাপত্তাই...

Photo

পদত্যাগ করলেন বিচারপতি শাহেদ নূরউদ্দিন

এফএনএস: বিচার কাজের বাইরে থাকা হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নূরউদ্দিন...

Photo

কালীগঞ্জ নলডাঙ্গা ভূষন শিশু একাডেমির পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্টান

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ নলডাঙ্গা ভূষন শিশু একাডেমির...

Photo

রাতের আধারে দুর্বৃত্তদের হামলায় প্রেসক্লাব মহেশপুর কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে রাতের আধারে দুর্বৃত্তদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত