বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কোটচাঁদপুর সব্দুল সরদার মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজে বার্ষিক পিঠা উৎসব

উচ্চকন্ঠ   26-Jan-2026   60

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে সব্দুল সরদার মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজে রেসিডেনসিয়াল গার্লস এন্ড বয়েস শাখার উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পিঠা উৎসব–২০২৬। রোববার ফায়ার সার্ভিস রোডে অবস্থিত ক্যাম্পাসে দিনব্যাপী এই উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় দর্শনার্থীদের অংশগ্রহণে।
উৎসবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা স্বাদের পিঠার সমাহার ঘটে। ক্যাম্পাসজুড়ে সাজানো হয় হরেক রকম পিঠা বাড়ী, রকমারি পিঠা ঘর, পিঠাপল্লী, শখের পিঠা ঘর, গ্রাম বাংলার পিঠাঘর, পিঠাপুলির গ্রামীণ উৎসব, ঐতিহ্য পিঠা পল্লী, পিঠার নীড়, বনলতা পিঠা ঘর, পিঠার নগর ও বাহারি পিঠা ঘর যেখানে ভাপা, পুলি, চিতই, পাটিসাপটা, দুধচিতইসহ নানান দেশীয় পিঠায় ভরে ওঠে প্রতিটি স্টল।
অনুষ্ঠানে বক্তব্যে কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শিশির আহম্মাদ শিলন বলেন, “পিঠা উৎসব কেবল খাবারের আয়োজন নয় এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও শিকড়ের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার একটি সেতুবন্ধন। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সামাজিক বন্ধন দৃঢ় করতে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন।”
উৎসব ঘিরে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ সাজসজ্জা ও লোকজ উপস্থাপনা দর্শনার্থীদের মুগ্ধ করে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরতে এমন আয়োজন অব্যাহত থাকবে।

office@ukantho.com


Photo

নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী তাজুল ইসলামের নির্বাচনী সমাবেশ ও গণমিছিল

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলন...

Photo

মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রসূতি সেবা পেয়ে খুশি ঝিনাইদহের গর্ভবতী নারীরা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:ঈদের দিন দুপুর সাড়ে ১২টা।...

Photo

অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে চাঁদার হাত থেকে রক্ষা পেলেন চাউল ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে খাজনা আদায়ের নামে চাঁদাবাজী,...

Photo

ঝিনাইদহের মহেশপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত