শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে ভোট নিতে চাচ্ছে: তারেক রহমান

উচ্চকন্ঠ   23-Jan-2026   68

Photo

এফএনএস: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি গোষ্ঠীর লোকজন এসে মা-বোনদের কাছ থেকে এনআইডি নম্বর, ফোন নম্বর- বিকাশ নম্বর নিয়ে যাচ্ছে- খবর পেয়েছেন এটা? প্রবাসী ভাইদের জন্য যে ব্যালেট পেপার, সেটা তারা দখল করেছে, খবর পেয়েছেন? তাহলে এদের সঙ্গে গত ১৫ বছর যে নিশি রাতের আর ভোট ডাকাতির নির্বাচন হলো- তার পার্থক্য কি? কোনো পার্থক্য নাই, দুই জন একই। এরা দুই জন একই গ্রুপের। এদের একজন (একটি গোষ্ঠী) ষড়যন্ত্র করে আপনাদের ভোট নিতে চায়, আরেকজন ডাকাতি করে আপনাদের ভোট নিয়েছিল। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। মা-বোনদের কাছে গিয়ে যে বিভ্রান্ত করছে- এ বিষয়ে মা-বোনদের সজাগ থাকতে হবে। শুক্রবার দিবাগত রাত সোয়া ৪টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভোটের দিন ভোট কেন্দ্রের সামনে ফজর নামাজ আদায় করার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে যার যার ভোট কেন্দ্রের দিকে রওনা হবেন। এরপর ফজরের নামাজ ভোট কেন্দ্রের সামনে জামাত করে পড়বেন। তারপর ধানের শীষে ভোট দেবেন। বিএনপি দলটির পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষক ভাইদের সহযোগিতার জন্য আমরা কৃষক কার্ড দিতে চাই। যেটার মাধ্যমে তারা সার, বীজ, কীটনাশক, ঋণ সুবিধা, বীমা সুবিধা পাবে। এ ছাড়া বেকার যুবকদের ট্রেনিং দেওয়ার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা, খাল খননসহ নানা পরিকল্পনার কথা বলেন তিনি। বিএনপি জয়যুক্ত হলে এসব কাজ করা হবে বলে তিনি আশ্বাস দেন। এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ-৪ আসনের জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী প্রমুখ। দলের চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে দুপুর থেকেই সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল নামে। তার আগমনকে ঘিরে নারায়ণগঞ্জ জেলা বিএনপি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়। কলেজ মাঠে সমাবেশের মঞ্চ প্রস্তুত করা হয়। পাশাপাশি আশপাশের এলাকায় তোরণ, বিলবোর্ড ও সাইনবোর্ড স্থাপন করা হয়। নেতাকর্মীরা শত শত শুভেচ্ছা ব্যানারে সমাবেশস্থল সাজিয়ে তোলা হয়। এর আগে দলটির চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকে শুরু করে মৌলভীবাজারের শেরপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব ও নরসিংদীতে একাধিক জনসভায় অংশ নেন। সাত জেলায় নির্বাচনি সমাবেশ শেষে শুক্রবার ভোরে ঢাকায় ফেরেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গত বৃহস্পতিবার নির্বাচনি প্রচারের প্রথম দিন সিলেট থেকে সমাবেশ শুরু করেন তিনি। ওই দিন দুপুর ১২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখেন। সর্বশেষ নরসিংদীর সমাবেশে বক্তব্য দিয়ে রাত ৪টার কিছু পর ঢাকার উদ্দেশে রওনা হন। এর আগে, গত বৃহস্পতিবার বিকাল ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জ, রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বক্তব্য দেন তিনি। রাত ৩টায় নরসিংদীর পৌর পার্কসংলগ্ন মাঠে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে ভোর ৪টা ১৬ মিনিটের দিকে নারায়ণগঞ্জের গাউছিয়ায় প্রথম দিনের শেষ নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখেন। এরপর সেখান থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, নির্বাচনি প্রচারণার প্রথম দিনে ১৬ ঘণ্টায় সাতটি সমাবেশ শেষে শুক্রবার ভোর ৫টা ৫২ মিনিটে গুলশানের বাসায় ফেরেন তারেক। সিলেট থেকে তারেক রহমান টানা ১৬ ঘণ্টা সফরে জনসমাবেশগুলোতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বিএনপির উদ্যোগে পূজা পুনর্মিলনী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে জেলা বিএনপির উদ্যোগে শারদীয়...

Photo

ঝিনাইদহে শীতার্তদের মাঝে জেলা প্রশাসনের কম্বল বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে...

Photo

ঝিনাইদহে বিশেষ বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে করনীয় শীর্ষক মতবিনিময় সভা

হাবিব ওসমাম, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে বিশেষ বিদ্যালয়সমূহের...

Photo

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও মব কালচার থামছে না, সংসদে রুমিন ফারহানা

এফএনএস: দেশে গত দেড় বছর ধরে আশঙ্কাজনকভাবে ‘মব কালচার’ (গণপিটুনি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত