সোমবার | ২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

তথ্য-প্রযুক্তি

মেটাকে ৮৪ কোটি ডলার জরিমানা করলো ইউরোপীয় ইউনিয়ন

উচ্চকন্ঠ   26-Nov-2024   161

Photo

ছবি : সংগৃহীত

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ, কোম্পানিটি ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা-সংক্রান্ত আইন লঙ্ঘন করেছে। ইউরোপীয় কমিশনের অভিযোগ, মেটা তার অনলাইন শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবা ফেসবুক মার্কেটপ্লেসকে তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সাথে যুক্ত করেছে। একই সাথে অন্যান্য অনলাইন শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবা প্রদানকারীদের উপর অন্যায্য শর্ত আরোপ করেছে মেটা। যা বিশ্বাস-বিরোধী আইন (অ্যান্টি ট্রাস্ট রুল) লঙ্ঘন। আর ক্ষমতার সেই অপব্যবহারের কারণেই মেটার উপর ৭৯ কোটি ৭৭ লক্ষ ইউরো জরিমানা করা হয়েছে।

ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে জারি করে বিবৃতিতে বলা হয়, অনলাইন শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবা ফেসবুক মার্কেটপ্লেসকে ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম ফেসবুকের সাথে যুক্ত করে এবং অন্যান্য অনলাইন শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবা প্রদানকারীদের উপর অন্যায্য শর্ত আরোপ করে ইউরোপীয় ইউনিয়নের বিশ্বাস-বিরোধী আইন লঙ্ঘন করেছে মেটা। এই কারণে সংস্থাকে জরিমানা করা হয়েছে।

ফেসবুক ব্যবহারকারীরা এমনিই মার্কেটপ্লেসের সাথে যুক্ত থাকেন। ইউরোপীয় কমিশনের পর্যবেক্ষণ, ব্যবহারকারীরা চান বা না চান, তাদের কাছে ফেসবুকের অনলাইন শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবা নিয়মিত ভাবে উন্মোচিত হয়৷ এটি ফেসবুককে বাড়তি সুবিধা দেয়। কিন্তু মার্কেটপ্লেসের প্রতিযোগীদের জন্য সেই সুবিধা নেই।

ফলে অন্যান্য অনেক অনলাইন শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবা ক্ষতির মুখে পড়ছে। জরিমানা প্রসঙ্গে ইউরোপীয় কমিশনের প্রতিযোগিতা নীতির দায়িত্বে থাকা এগজিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট মার্গ্রেথ ভেস্টেগার এক বিবৃতিতে জানিয়েছেন, সামাজিক যোগাযোগ প্রাধান্যের সুযোগ নেওয়া এবং প্রচারমূলক বিষয়বস্তু বিজ্ঞাপনের জন্য ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করার জন্য মেটার উপর ওই জরিমানা চাপিয়েছ ইউরোপীয় কমিশন।

office@ukantho.com


Photo

আওয়ামী লীগের মিটিং-মিছিল ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: আওয়ামী লীগের মিটিং-মিছিল ও...

Photo

ঝিনাইদহে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান ও সেবা মেলায় বিভিন্ন স্টলে সেবা প্রদান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে জুলাই পুনর্জাগরণে...

Photo

কালীগঞ্জে মসজিদে ঘেরা শহর মোহাম্মদাবাদ

টিপু সুলতান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে তিন কিলোমিটার জায়গা...

Photo

যৌন হয়রানির প্রতিবাদ করায় মারধরের শিকার ঢাবি শিক্ষার্থী

এফএনএস: রাজধানীর নিউমার্কেট সংলগ্ন চাঁদনীচক মার্কেটে এক নারী শিক্ষার্থীকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত