বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

শিগগিরই সলিমপুরের সন্ত্রাসীদের নির্মূল করা হবে: র‌্যাব ডিজি

উচ্চকন্ঠ   20-Jan-2026   59

Photo

এফএনএস: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান বলেছেন, জঙ্গল সলিমপুর, যা একটি সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। খুব শিগগিরই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সেখানে যারা অবৈধভাবে বসবাস করছে, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা রয়েছে, তাদের নির্মূল করা হবে। মঙ্গলবার বিকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় র‌্যাব-৭-এর প্রধান কার্যালয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত র‌্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়ার নামাজে জানাজা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। র‌্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান সাংবাদিকদের বলেন, ২০০৪ সালে র‌্যাব সৃষ্টির পর থেকে ৭৫ জন সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছেন। এ কাতারে আরও একজন সদস্য যুক্ত হয়েছেন। গত বছরের ৫ আগস্টের পর দেড় বছরে অনেক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে, অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, সুবেদার মোতালেব শহীদ হয়েছেন। এজন্য যারা দায়ী, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। বিচারিক কার্যক্রমের মাধ্যমে যেন তাদের শাস্তি নিশ্চিত হয়, সেটি আমরা যেকোনও মূল্যে নিশ্চিত করবো। আপনাদের কথা দিতে চাই, এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। বিচারের রায় না হওয়া পর্যন্ত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পুরো বিষয়টি মনিটরিং করবে এবং রায় কার্যকর হওয়া পর্যন্ত আমরা এটি মনিটর করবো। আমরা সব সময় আপনাদের পাশে আছি এবং আমাদের দায়িত্ব পালন করে যাবো। তিনি বলেন, শহীদ মোতালেবের পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার স্ত্রী স্বামী হারিয়েছেন, সন্তানরা পিতা হারিয়েছে। আমরা সেই পিতা বা স্বামীকে ফিরিয়ে দিতে পারবো না। তবে আমরা নিশ্চিত করতে চাই, এই পরিবারের দায়িত্ব আমরা গ্রহণ করেছি এবং মোতালেবের পরিবারের পাশে থাকবো; যাতে তার অবর্তমানে পরিবারকে অতিরিক্ত কষ্টের মুখে পড়তে না হয়। এর আগে, গত সোমবার সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে র‌্যাবের একটি টিম অভিযানে গেলে সন্ত্রাসীদের হামলার শিকার হয়। এতে র‌্যাবের একজন সদস্য নিহত এবং আরও তিন জন সদস্য গুরুতর আহত হন। আহতদের সিএমএইচে চিকিৎসা দেওয়া হচ্ছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে সাত দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: পরিকল্পিত বনায়ন করি, সবুজ...

Photo

চাঁদা না পেয়ে কলেজশিক্ষককে মারধর, রাজশাহীতে ২ ছাত্রনেতা গ্রেপ্তার

এফএনএস: রাজশাহীতে চাঁদা না পেয়ে এক কলেজশিক্ষককে মারধরের অভিযোগে দুই...

Photo

অগ্নিকন্যা অধ্যাপিকা নার্গিসকে হামিদের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: যশোরের অগ্নিকন্যা খ্যাত যশোর জেলা বিএনপি-র আহ্বায়ক...

Photo

রাজধানীর বনানীতে সিসা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

এফএনএস: রাজধানীর বনানীর ১১ নম্বর রোডে ৩২ ডিগ্রি নামে একটি সিসা বারে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত