রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

কড়াইলবাসীর জন্য আধুনিক ফ্ল্যাট তৈরির প্রতিশ্রুতি তারেক রহমানের

উচ্চকন্ঠ   20-Jan-2026   66

Photo

এফএনএস: রাজধানীর কড়াইলবাসীর জন্য আধুনিক আবাসনের ব্যবস্থা করতে চান বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান। এখানে যারা বহু বছর বসবাস করছেন, তাদের কাছে সেসব ফ্ল্যাট হস্তান্তরের প্রতিশ্রুতি দেন তিনি। মঙ্গলবার দুপুরে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কড়াইলবাসী আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দালানে যে থাকে তার সন্তান যেমন শিক্ষা সুবিধা পায়, কড়াইল বস্তির সন্তানরাও যেন একই শিক্ষা পায়। একইরকম স্বাস্থ্য সেবা, খেলাধুলার ব্যবস্থাসহ সব ধরনের সুবিধা যেন পায়, আল্লাহ চাইলে আমরা সে ব্যবস্থা করবো। তিনি বলেন, আমি আপনাদের এলাকারই সন্তান। স্বাধীনতা উত্তর যে বাড়িতে আমি বেড়ে উঠেছি, স্বৈরাচারী সরকার কীভাবে সেটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, তা আপনারা দেখেছেন। আমি এখন আপনাদেরই সন্তান। আমি আপনাদের পাশে থাকবো, এই এলাকার মানুষের পাশে থাকবো। বিএনপির চেয়ারম্যান বলেন, মা-বোনেরা যেন সচ্ছলভাবে জীবন চালাতে পারেন, সেজন্য আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই। আল্লাহ যেন আমাদের সেই তওফিক দেন। এ সময় তিনি সবাইকে ফ্যামিলি কার্ড প্রদর্শন করে এর সুফল বর্ণনা করেন। এছাড়াও কৃষি কার্ডের মতো আরও অন্যান্য কার্যক্রম বাস্তবায়নে তিনি সবার দোয়া চান। মা খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল আয়োজন করায় কড়াইলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি কার্যক্রমের প্রধান সমন্বয়কারী ও চেয়ারম্যানের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবেদা রহমানসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।

office@ukantho.com


Photo

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব ক্যাম্পাসে, মন্ত্রণালয়ে নয়: রিজভী

এফএনএস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব মন্ত্রণালয়ে কমিটি গঠন...

Photo

শৈলকুপায় ট্রাকচাপায় নারীর মৃত্যু

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাবলা নামক...

Photo

কালীগঞ্জে মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকদের সন্মানে বিএনপির ইফতার মাহফিল

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা...

Photo

প্রধান উপদেষ্টা চাইলে আওয়ামী লীগের দায়িত্ব নিতে পারেন: রাশেদ খান

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আওয়ামী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত