মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বাবা হামিদের প্রতি মায়ের মতো কন্যা প্রার্থনার আদেশ! জিয়া পরিবারের পাশেই থেকো!

উচ্চকন্ঠ   17-Jan-2026   106

Photo

নিজস্ব প্রতিবেদক: একদিকে কলিজার টুকরা একমাত্র শিশু সন্তান প্রার্থনা ঢাকার একটি হাসপাতালের নির্জন কক্ষে অসুস্থাবস্থায় কাতর, অন্যদিকে জননেতা তারেক রহমানের নির্দেশ, ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁনকে ভোটে বিজয়ী করে আনতে হবে। অশ্রু সজল চোখে অসুস্থ কন্যার শয্যা পাশে দাড়িয়ে কি করবেন আর কি করবেন না তার হিসাব মেলাতে পারছেন না ঝিনাইদহ-৪ এর জনতার নেতা হামিদুল ইসলাম হামিদ। কিংকর্তব্যবিমুঢ় বাবার চোখের ভাষা বুঝতে পেরে খুলনামুখি লংমার্চে বন্দী বেগম খালেদা জিয়ার সাজে সজ্জিত খাঁচায় বন্দি সেই এক রত্তি অসুস্থ শিশু প্রার্থনা কাতর কন্ঠে বলে উঠলেন, বাবা আমি অসুস্থ হলেও অচিরেই সুস্থ হয়ে উঠব। তুমি দুই যুগ ধরে জিয়া পরিবারের সুখ-দুঃখের সাথী ছিলে। ভবিষ্যতেও যেন তাদের পাশে থেকে তাদের আদেশ-নির্দেশ পালনে কখনো বিচ্যুত হয়ো না। আমিও সুস্থ হয়ে তোমার পাশে থাকবো। বাবা তুমি তো দেখেছো তোমার মায়ের মতো বেগম খালেদা জিয়াওতো সন্তান হারা হয়ে পুত্রসহ পরিবার পরিজন ছাড়াই কিভাবে দেশের জন্য জনগণের জন্য কষ্ট স্বীকার করেছেন। বাবা তুমিও কি পারবে না তোমার মায়ের মতো খালেদা জিয়া-তারেক রহমানের মতো কষ্ট স্বীকার করে জনতার পাশে দাড়াতে! হাসপাতালের শয্যায় শায়িত একমাত্র শিশু কন্যা প্রার্থনার কাতর কন্ঠের উপরোক্ত কথায় কিংকর্তব্যবিমুঢ় হামিদ সম্বিত ফিরে পেয়ে তাকিয়ে থাকলেন অসুস্থ কন্যার দিকে। হাজারো কষ্ট বুকে চেপে রেখে মায়ের মতো কন্যার আদেশে তারেক জিয়ার নির্দেশ পালনে আবারো জনতার কাতারে ফিরে আসার প্রত্যয় ব্যাক্ত করলেন। আমরাও কি হামিদুল ইসলাম হামিদের মতো ত্যাগ স্বীকার করে তারেক রহমানের নির্দেশ বাস্তবায়ন করতে পারি না?

office@ukantho.com


Photo

ঝিনাইদহে নিষিদ্ধ সংগঠনের নেতার অবৈধভাবে ভাইবা পরীক্ষা নেওয়ার প্রতিবাদে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের...

Photo

কালীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ফ্রি মেডিকেল...

Photo

কালীগঞ্জে ছয় লেন সড়কের অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্যের দাবীতে মানববন্ধন, সড়ক অবরোধ ও স্বারকলিপি প্রদান

আরিফ মোল্যা, নিজস্ব প্রতিবেদক: ছয় লেন মহাসড়কের উন্নয়ন হোক, এটা আমরা...

Photo

চট্টগ্রামে বাকপ্রতিবন্ধী সন্তানকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

এফএনএস: চট্টগ্রামের বোয়ালখালীতে চোর সন্দেহে হাসমত আলী নামে এক বাকপ্রতিবন্ধী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত