রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

বাগেরহাটে ট্রেনে কাটা পড়ে যুবতীর মৃত্যু

উচ্চকন্ঠ   09-Jan-2026   68

Photo

এফএনএস: বাগেরহাটের মোংলায় ট্রেনে কাটা পড়ে নয়মী বিশ্বাস নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে দিগরাজের বিদ্যারবাহন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়মী বিশ্বাস (২৫) মোংলা পৌর শহরের রিগনপাড়ার দিনেশ বিশ্বাসের মেয়ে। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, গতকাল শুক্রবার বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলাগামী ‘মোংলা কমিউটার’ নামক ট্রেনটি মোংলার দিগরাজের বিদ্যারবাহন এলাকায় পৌঁছালে দুপুর পৌনে ১টার দিকে নয়মী বিশ্বাস নামক এক যুবতী তাতে কাটা পড়ে। এতে তার শরীর খন্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। যুবতী দুর্ঘটনার শিকার হয়েছে নাকি ঝাপ দিয়েছে তা নিশ্চিত বলা যাচ্ছে না। এ ঘটনায় রেল পুলিশ প্রয়োজনীয় সব ব্যবস্থা নিবে। মোংলা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই নুর আলম গাজী বলেন, নির্জন বিদ্যারবাহন এলাকায় দুপুরে ট্রেনে কাটা পড়ে যে নারীর মৃত্যু হয়েছে তিনি এখানকার বাসিন্দা। তিনি মোংলা নদীর ওপারের পৌরসভার রিগনপাড়ার বাসিন্দা। নির্জন ঘটনাস্থল এলাকায় তিনি একাকী কেন এলেন এবং বিদ্যারবাহ এলাকায় তার কোনো আত্মীয়ও নেই। এসব বিষয়ে অনুসন্ধান চলছে, তার পরিবারকেও খবর দেওয়া হয়েছে। বিস্তারিত খোঁজ খবর নিয়ে পরবর্তীতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

মৃগী রোগে অচেতন কলম সর্দার, সুযোগে রিকসাভ্যান নিয়ে উধাও দুর্বৃত্ত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের কালিচরনপুর এলাকায় মৃগী...

Photo

কালীগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক গোষ্টির মধ্যে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল...

Photo

মহেশপুরে ১২শ পিচ ইয়াবাসহ ৩ জন আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার যুগিহোদা...

Photo

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত