সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

উচ্চকন্ঠ   04-Mar-2025   52

Photo

এফএনএস: বগুড়ায় পারভেজ (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় কুপিয়ে তার বন্ধু আতিকুরকে (২২) আহত করা হয়। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া শহরের ২১ নম্বর ওয়ার্ডের মালতিনগর খন্দকারপাড়ার উল্কা মাঠ সংলগ্ন আর্ট কলেজের পাশে এ হত্যাকাÐ ঘটে। নিহত পারভেজ পেশায় রাজমিস্ত্রি। তিনি মালতিনগর নতুনপাড়ার রিয়াজুল ইসলামের ছেলে। আহত আতিকুর মালতিনগর নতুনপাড়ার আবদুল হকের ছেলে। আতিকুর বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের পর বাড়ি থেকে আনুমানিক ৩০০ গজ অদূরে আর্ট কলেজের সামনে পারভেজ ও তার বন্ধু আতিকুরের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পারভেজের মৃত্যু নিশ্চিত হওয়ার পর হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। বগুড়ার বনানী ফাঁড়ির উপপরিদর্শক ফজলে এলাহী বলেন, পূর্বশত্রæতার জেরে এ হত্যাকাÐ ঘটেছে বলে জানা গেছে। হত্যায় জড়িতদের শনাক্ত করা এখনও সম্ভব হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

office@ukantho.com


Photo

সিরাজগঞ্জে কবর থেকে ৭ কঙ্কাল চুরি

এফএনএস: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি কবরস্থান থেকে রাতের অন্ধকারে...

Photo

চাকুরী স্থায়ীকরণসহ চার দফা দাবিতে ঝিনাইদহে বিদ্যুৎ অফিসের লাইন সহকারীদের কর্মবিরতি

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: চাকরি স্থায়ীকরণ, বয়সসীমা শিথিলসহ...

Photo

নোয়াখালীতে মাদ্রাসায় ঘুমন্ত ছাত্রকে গলা কেটে হত্যা

এফএনএস: নোয়াখালীর সোনাইমুড়ীতে ঘুমন্ত অবস্থায় এক মাদ্রাসাছাত্রকে...

Photo

কালীগঞ্জে ইউনিয়ন মেম্বারদের জাঁল স্বাক্ষরের রেজুলেশনে কাজ করার অভিযোগ প্যানেল চেয়ারম্যান, এক মেম্বার ও সচিবের বিরুদ্ধে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে ইউনিয়ন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত