মঙ্গলবার | ৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের খসড়া তৈরি হয়েছে: আসিফ নজরুল

উচ্চকন্ঠ   08-Jan-2026   67

Photo

এফএনএস: অন্তর্বর্তীকালীন সরকারের আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাইকে নিরাপদ রাখতে আইন মন্ত্রণালয় জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে। বৃহস্পতিবার তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি শীর্ষক এ পোস্টে উপদেষ্টা বলেন, জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিল। অবশ্যই তাদের দায়মুক্তির অধিকার রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম করেছিল, সেজন্য তাদের দায়মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজনও রয়েছে। তিনি আরো উল্লেখ করেন, এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। আরব বসন্ত বা সমসাময়িককালে বিপ্লব (বা গণঅভ্যুত্থানে) জনধিক্কৃত সরকারগুলোর পতনের পর বিভিন্ন দেশে এ ধরনের দায়মুক্তির আইন হয়েছে। বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তির আইনের বৈধতা রয়েছে এবং ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন হয়েছিল। তিনি বলেন, এসব নজির ও আইনের আলোকে আইন মন্ত্রণালয় দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে। ইনশাল্লাহ আগামী উপদেষ্টামন্ডলির বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

office@ukantho.com


Photo

জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবীতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বিপ্লবী সরকারের প্রতিশ্রুতি...

Photo

নির্বাচন উপলক্ষে কালীগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে...

Photo

রাতে পুলিশ পরিচয়ে দুই লাখ টাকা দাবী, ভোরে মাঠের ড্রেনে মিলল ইউপি সদস্যের মরদেহ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: থানা থেকে বলছি, তোমার নামে...

Photo

ঝিনাইদহ ড্রাগন বাগানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কিশোরের মৃত্যু

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ড্রাগন ফলের জমিতে পেতে রাখা বৈদ্যুতিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত