শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় মহাসড়কে ডাকাতি, গরুবাহী পিকআপ লুট

উচ্চকন্ঠ   08-Jan-2026   67

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় মহাসড়কের ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল গরুবাহী পিকআপ লুট করে নিয়ে যায়। বুধবার গভীররাতে শৈলকুপা উপজেলার চড়িয়ারবিল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৮জানুয়ারি) সকালে চালকসহ ওই ৩ জন শৈলকুপা থানায় এসে অভিযোগ দিলে বিষয়টি জানাজানি হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কুড়িগ্রাম থেকে ১০টি গরুর বাছুর বোঝাই করে একটি পিকাপে মাগুরার মোহাম্মদপুর উপজেলায় যাচ্ছিলো। পথে রাত দেড়টার দিকে পিকাপটি শৈলকুপা উপজেলার চড়িয়ারবিল বাজারে পৌঁছালে পেছন থেকে আরেকটি ট্রাক এসে গরুবাহী পিকাপটির গতিরোধ করে।
এ সময় ডাকাতদল অস্ত্রের মুখে ট্রাকের চালক, হেলপার ও গরুর মালিককে জিম্মি করে নেয়। পরে গরুবাহী ট্রাকসহ তিনজনকে জোরপূর্বক তুলে নিয়ে যায় তারা। ৪০ কিমি যাওয়ার পর কুষ্টিয়ার ৯ মাইল এলাকায় ট্রাক থেকে চালক, হেলপার ও গরুর মালিককে ফেলে দিয়ে পিকআপসহ গরু নিয়ে পালিয়ে যায় ডাকাত দল।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা কাজ শুরু করেছি আশা করি দ্রুত ডাকাতি হওয়া গরু বোঝায় ট্রাক ও ডাকাত আটক করতে পারবো।

office@ukantho.com


Photo

ময়মনসিংহে গার্মেন্টস কর্মী গণধর্ষণ, গ্রেপ্তার ৩

এফএনএস: ময়মনসিংহের নান্দাইলে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক গার্মেন্টস...

Photo

বিএনপি নেতা ইশরাকের বিরুদ্ধে জানে আলম অপুকে অপহরণের অভিযোগ

এফএনএস: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগসাস) বহিষ্কৃত যুগ্ম...

Photo

রাতের আঁধারে ফলন্ত মাল্টা বাগান কেটে রাস্তা নির্মাণের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় রাতের আঁধারে...

Photo

শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় কৃষকদের মাঝে কৃষক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত