সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে কুকুর ও বিড়ালের কামড়ে শিশুসহ আহত ৯, ভ্যাকসিন নেই হাসপাতালে

উচ্চকন্ঠ   04-Jan-2026   59

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জ পৌর এলাকায় সহ কয়েকটি ইউনিয়নে একদিনে ৯ জন কুকুরে কামড়ের শিকার হয়েছেন। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তারা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন নিতে আসেন। কিন্ত হাসপাতালে কোন ভ্যাকসিন না থাকায় তাদেরকে চরম বিপাকে পড়তে হয়। রোগীরা বাধ্য হয়ে বাজার থেকে ব্যয়বহুল ভ্যাকসিন কিনে শরীরে দিয়ে বাড়ি ফেরেন।
আহতরা হলেন- কালীগঞ্জ পৌর এলাকার বলিদাপাড়া গ্রামের বয়োবৃদ্ধ আমিরুল ইসলাম (৬০), চাচড়া গ্রামের শিশু ইমাম মাহাদী (৫), জামাল ইউনিয়নের বড় তালিয়ান গ্রামের সুমন বিশ্বাস (৩২), শিকারপুর গ্রামের সাধনা বিশ্বাস (৩০), নাছোহাটি গ্রামের বয়োবৃদ্ধ সৈয়দ আলী (৭৫), রাখালগাছি ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের সাদ আলী (৬০), মোল্ল্যাকুয়া গ্রামের নজরুল ইসলাম (৬২), নিয়ামতপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের আরশ আলী (২২), ও বড় রায়গ্রামের বিপ্লব হোসেনের শিশু কন্যা রাইসা (৩)। এরমধ্যে একজন বিড়ালে কামড়ানোর রোগীও রয়েছেন।
রোগীর স্বজনরা জানান, কুকুরে কামড়ের শিকার হয়ে চিকিৎসা নিতে এসে হাসপাতালে কোন ভ্যাকসিন মেলেনি। বাধ্য হয়ে বাজারের ঔষধের দোকান থেকে ব্যয়বহুল ভ্যাকসিন কিনে চিকিৎসা নিচ্ছেন।
কালীগঞ্জ উপজেলা ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম বলেন, কুকুরের কামড়ে ৯ জন আহত হয়ে হাসপাতালে আসে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনায় ১ জনকে জরিমানা

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে...

Photo

শৈলকুপায় ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় উপজেলার বন্দেখালী...

Photo

ফরিদপুরে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ৩

এফএনএস: ফরিদপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত...

Photo

ড. ইউনূস পদত্যাগের নাটক করেছেন: সালাহউদ্দিন আহমেদ

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত