মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

উচ্চকন্ঠ   03-Jan-2026   61

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: 'প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়' এই শ্লোগানে ঝিনাইদহে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।
জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। এতে অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবদুল কাদের, সহকারী পরিচালক মমিনুর রহমান, সমাজসেবা অফিসার হাসানুজ্জামান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তরিকুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, প্রযুক্তির সঠিক ব্যবহার ও মানবিক মূল্যবোধের সমন্বয়ের মাধ্যমে সমাজসেবা কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করার আহ্বান জানান।

office@ukantho.com


Photo

জোট হলেও শাপলা প্রতীকে এনসিপি নামেই নির্বাচন: সারজিস

এফএনএস: জামালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল)...

Photo

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

এফএনএস: রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা...

Photo

চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার...

Photo

ঠাকুরগাঁওয়ে হাসপাতাল থেকে শিশু চুরি

এফএনএস: ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে আড়াই মাসের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত