শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঝিনাইদহে শোকে বন্ধ রাখা হয় ব্যবসায়ী প্রতিষ্ঠান

উচ্চকন্ঠ   31-Dec-2025   69

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে ঝিনাইদহে সর্বস্তরের মানুষের মাঝে শোক বিরাজ করছে। জেলা শহর ছাড়াও উপজেলা শহর ও জেলার বিভিন্ন এলাকায় কুরআন খতম ও দোয়া মাহফিল শুরু হয়েছে। শোক বইয়ে নিজেদের প্রতিক্রিয়া লিখছেন সর্বস্তরের মানুষ।
বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বন্ধ রাখা হয় সকল প্রকার ব্যবসায়ী প্রতিষ্ঠান । এমনকি জেলার ছয়টি উপজেলা শহরসহ গ্রামের বাজার গুলোতেও সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ ছিলো। তবে অনেক ব্যবসায়ী বলেছেন, সারাদিন ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রাখলে ভালো হতো।
মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। গণতন্ত্র ও দেশের মানুষের অধিকারের প্রশ্নে আপোষহীন নেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ঝিনাইদহে শোকের ছায়া নেমে আসে।
এ দিন সকাল থেকে জেলা বিএনপির কার্যালয়ে পবিত্র কুরআন খতম শুরু হয়েছে। এ ছাড়া সকল উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে বিএনপির কার্যালয়গুলোতে চলছে কুরআন খতম ও দোয়া মাহফিল।
যথারিতি বুধবার সকাল থেকে জেলা বিএনপির কার্যালয়ে পবিত্র কুরআন খতম শুরু হয়েছে যা মাইকের মাধ্যমে পুরো জেলা শহরে প্রচার করা হচ্ছে।
দলীয় নেতাকর্মীরা সকাল থেকেই কালো ব্যাজ ধারণ করেছেন। দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিত করার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করা হয়েছে। জেলার শহর থেকে গ্রামে শোকে মুহ্যমান সর্বস্তরের মানুষ।
সদর উপজেলার বিষয়খালী গ্রামের কৃষক ইউছুপ আলী বলেন, জিয়াউর রহমান ছিলেন কৃষকের নেতা। তিনি চলে যাওয়ার পরে বেগম খালেদা জিয়া দেশের জন্য সব সময় সোচ্চার ছিলেন। আজ তিনিও চলে গেলেন। এই মানুষটি দেশের প্রশ্নে, জনগণের প্রশ্নে কখনো মাথানত করেননি। বাংলাদেশের আপামর জনগণের নেত্রী হয়ে ছিলেন বেগম খালেদা জিয়া।
বিষয়খালী বাজারের চা ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, আমার বয়স প্রায় ৭০। জিয়াউর রহমানের পরিবার দেশের জন্য সবসময় ত্যাগ শিকার করেছেন। বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। শেখ হাসিনা তাকে জেল জুলুমের মাধ্যমে হয়রানি করে আজ এই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। কিন্তু খালেদা এখন মানুষের মুখে মুখে। তিনি দেশের মানুষের মাঝেই চিরদিন বেঁচে থাকবেন।
জেলা শহরের বয়স্ক নারী নবেদা খাতুন ও দিলারা পারভীন বলেন, খালেদা জিয়া দেশের মানুষের কাছে খুব আপন। তিনি তার সন্তানদের হারিয়েছেন, কিন্তু শেখ হাসিনার কাছে কখনো নত হননি। আমরা বেগম খালেদা জিয়ার জন্য মনভরে দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন।
মহারাজপুর ইউনিয়ন চেয়ারম্যান খুরশিদ আলম জানান, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সকলের প্রিয় নেতৃ ছিলেন। দেশের এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়াকে খুব দরকার ছিল। তাঁর এই শূন্যতা কখনো পূরণ হবার নয়। দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, জেল-জুলুম সহ্য করেছেন তিনি। ফ্যাসিস্ট সরকার তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করি।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। তিনি তাঁর জীবনের সবটুকু সময় দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের স্বার্থরক্ষার আন্দোলনে নেতৃত্ব দিয়ে গেছেন। দেশের এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়াকে খুব দরকার ছিল। তাঁর এই শূন্যতা কখনো পূরণ হবার নয়। দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, জেল-জুলুম সহ্য করেছেন তিনি। ফ্যাসিস্ট সরকার তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমরা বিএনপির নেতাকর্মী সহ জেলার সর্বস্তরের মানুষ আজ আমাদের অমূল্য সম্পদ হারালাম। আমরা মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করি।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে বিএনএসকেএস’র বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিকশিত নারী ও...

Photo

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

এফএনএস: সারাদেশে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে...

Photo

অপকর্ম দেখে ফেলায় শ্বাসরোধে হত্যা করা হয় নড়াইলের সোয়েবকে

এফএনএস: নড়াইলে স্ত্রী-সন্তান থাকার পরও দীর্ঘদিন ধরে গোপনে এক নারীকে...

Photo

ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রবাসফেরত যুবক নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদর্ক: ঝিনাইদহ সদর উপজেলার বয়ড়াতলা বাজার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত