রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

উচ্চকন্ঠ   02-Oct-2025   75

Photo

এফএনএস: সারাদেশে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বৃহস্পতিবার সকালে দর্পণ-বিসর্জনের মাধ্যমে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। পরে সন্ধ্যা থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের আসুরিক প্রবৃত্তি কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই মূলত বিজয়া দশমীর মূল তাৎপর্য। এ প্রবৃত্তিগুলোকে বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য। চন্ডীপাঠ, বোধন ও অধিবাসের মধ্য দিয়ে ষষ্ঠী তিথিতে আনন্দময়ীর আগমনে গত ২৮ সেপ্টেম্বর থেকে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের সূচনা হয়। পরবর্তী ৫ দিন রাজধানীসহ দেশব্যাপী পূজামন্ডপগুলোতে পূজা-অর্চনার মধ্যদিয়ে ভক্তরা দেবী দুর্গার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তা শেষ হয়। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, বিসর্জনের মধ্য দিয়ে দেবী ফিরে গেলেন স্বর্গলোকের কৈলাসে স্বামীর ঘরে। পরের বছর শরতে আবার তিনি আসবেন এই ধরণীতে যা তার বাবার গৃহ। প্রতিমা বিসর্জনের জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকের বাদ্য আর গান-বাজনা ছাড়া বিদায়ের করুণ ছায়ায় সারিবদ্ধভাবে একে একে বুড়িগঙ্গা নদীতে বিসর্জন দেয়া হয় প্রতিমা। একই সময়ে বিভিন্ন স্থানে চলে বিসর্জন। সড়কে পুলিশে ও যৌথ বাহিনীর নিরাপত্তা ছিল সবসময়। ফায়ার সার্ভিসের টিমও দায়িত্ব পালন করে। এসময় সর্বত্র বের হয় বর্ণাঢ্য বিজয়া শোভাযাত্রা। বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনে অংশ নিতে দুপুরের পর থেকেই ভক্তরা বিভিন্ন এলাকার পূজামন্ডপ থেকে প্রতিমা নিয়ে সমবেত হতে শুরু করেন নদীর ঘাটে। রাস্তায়, বিভিন্ন স্থানে পুলিশ ছিল সতর্কাবস্থায়। রাস্তার পাশে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অধিকাংশ মন্ডপের প্রতিমা বিসর্জন দেয়া হয়। প্রথা অনুযায়ী প্রতিমা বিসর্জনের পর সেখান থেকে জল এনে (শান্তিজল) মঙ্গল ঘটে নিয়ে তা আবার হৃদয়ে ধারণ করা হয়। আগামী বছর আবার এ শান্তিজল হৃদয় থেকে ঘটে, ঘট থেকে প্রতিমায় রেখে পূজা করা হবে। প্রতীমা বিসর্জনের পর ভক্তরা শান্তিজল গ্রহণ করেন ও মিষ্টিমুখ করেন। সারাদেশে এ বছর ৩৩ হাজার ৩৫৫ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। প্রতিটি মন্ডপে মন্ডপে লাগানো হয় সিসিটিভি ক্যামেরা এবং স্বেচ্ছাসেবক কমিটি করা হয় মন্ডপ পাহারার জন্য।

office@ukantho.com


Photo

সাতক্ষীরায় কনস্টেবলের মরদেহ উদ্ধার

এফএনএস: সাতক্ষীরার সদর উপজেলার রসুলপুর এলাকা থেকে এক পুলিশ সদস্যের...

Photo

মধ্যরাতে ভাঙার উৎসব, গড়ার প্রকল্পের কথা বললেন মাহফুজ আলম

এফএনএস: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা আঞ্চলিক...

Photo

ঝিনাইদহে ক্রিড়া প্রশিক্ষণের সমাপনী ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক...

Photo

কিছু বিষয় অমীমাংসিত, সব দলকে ছাড় দেওয়ার আহ্বান আলী রিয়াজের

এফএনএস: দ্বিতীয় দফা সংলাপে আলোচিত উচ্চকক্ষ গঠন এবং রাষ্ট্রপতি নির্বাচন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত