বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

ওসমান হাদির ডিএনএ নমুনা সংরক্ষণের নির্দেশ

উচ্চকন্ঠ   22-Dec-2025   60

Photo

এফএনএস: ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি’র ডিএনএ নমুনা প্রোফাইলিং সিআইডিকে সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ। এদিন আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ এ আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, মামলার ঘটনার ভিকটিম শরিফ ওসমান হাদি ওরফে ওসমান গনি (৩৩) গত ১২ ডিসেম্বর বেলা দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে পল্টন থানাধীন বিজয়নগর বক্স কালভার্ট রোড সংলগ্ন ডিআর টাওয়ারের সামনে দুষ্কৃতিকারীদের দ্বারা গুলিবিদ্ধ হয়ে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে গত ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নিয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আবেদনে আরো বলা হয়, গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় ভিকটিমের মৃতদেহ বাংলাদেশ বিমানযোগে দেশে এনে গত ২০ ডিসেম্বর সকালে লাশের সুরতহাল সম্পন্ন করা হয় এবং পরবর্তীতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাশাত জাবীন লাশের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করেন। মামলাটির সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে ভবিষতের জন্য উক্ত ডিএনএ নমুনা সিআইডির ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরিতে প্রোফাইলিং ও সংরক্ষণ করার জন্য সিআইডির ডিএনএ ল্যাবরেটরি অব বাংলাদেশ পুলিশের চিফ ডিএনএ অ্যানালিস্ট ফরেনসিকে আদেশ প্রদান করা প্রয়োজন।

office@ukantho.com


Photo

উত্তরায় র‌্যাবের পোশাক পরে নগদ এজেন্টের কোটি টাকা ছিনতাই

এফএনএস: রাজধানীর উত্তরায় কালো মাইক্রোবাসে চেপে র‌্যাবের পোশাক পরা...

Photo

বাস-লঞ্চের একচেটিয়া ভাড়া বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

এফএনএস: আন্তর্জাতিক ক্রেতা-ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চ মালিক...

Photo

বগুড়ায় প্রবাসীর বাড়িতে লুটপাটের পর স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা

এফএনএস: বগুড়ার শিবগঞ্জে দুর্বৃত্তরা কুয়েতপ্রবাসীর বাড়িতে ঢুকে লুটপাটের...

Photo

নড়াইল প্রেসক্লাবের কমিটি গঠন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত