রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

এটা স্পষ্ট যে অপরাধী এখনো দেশেই আছে, হাদি ইস্যুতে জুমা

উচ্চকন্ঠ   17-Dec-2025   72

Photo

এফএনএস: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীরা এখনো দেশেই আছে বলে মন্তব্য করেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। বুধবার দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ফেসবুক পোস্টে তিনি বলেন, প্রধান উপদেষ্টার সাথে সেদিন সাক্ষাতের সময় তারা আমাদের কনফার্ম করেছেন ঘটনার ৩-৪ ঘণ্টার মধ্যে বর্ডার সিল করা হয়। এটা স্পষ্ট, অপরাধী এখনো দেশেই আছে। বর্ডার পার করেছে এই প্রোপাগান্ডা ছড়িয়ে তাদের ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে এবং একে ওকে ধরে ব্যাপারটা নরমালাইজ করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, ফয়সালসহ পুরো সিন্ডিকেটকে গ্রেপ্তার করতে হবে এবং জীবিত অবস্থায় আমাদের সামনে হাজির করতে হবে। এর আগে গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি একটি রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল করে আসা দুজনের একজন তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিতে হাদি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাদির ওপর গুলি চালানোর সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে শনাক্ত করে। তারা হলেন, ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (প্রধান সন্দেহভাজন শুটার) এবং আলমগীর হোসেন (বাইক চালক)। এ ঘটনায় ফয়সাল করিমের স্ত্রী, প্রেমিকা ও শ্যালককে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়েছে পুলিশ।

office@ukantho.com


Photo

গোটা দেশ ফেব্রুয়ারিতে নির্বাচনের অপেক্ষা করছে: ফখরুল

এফএনএস: গোটা বাংলাদেশের মানুষ ফেব্রুয়ারিতে নির্বাচনের অপেক্ষা করছে...

Photo

বিচারকের ছেলে খুন: আসামির পক্ষে থাকবে না রাজশাহীর কোনো আইনজীবী

এফএনএস: রাজশাহী মহানগর দায়রা জজ মো. আব্দুর রহমানের পরিবারের ওপর নৃশংস...

Photo

সব ষড়যন্ত্র রুখে দেওয়ার সাহস বিএনপির আছে: ফারুক

এফএনএস: সব ষড়যন্ত্রকে রুখে দেওয়ার সাহস বিএনপির আছে বলে মন্তব্য করেছেন...

Photo

টাকা ছাড়া কাজ না করার অভিযোগ কালীগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত