মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে নিখোঁজের ১৩ ঘন্টার পর প্রতিবেশীর ঘর থেকে এক শিশুর লাশ উদ্ধার, আটক-১

উচ্চকন্ঠ   04-Dec-2025   57

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে নিখোঁজের ১৩ ঘন্টার পর এক শিশুর লাশ প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১০ টার দিকে শহরের পবহাটি এলাকা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পবহাটি এলাকার ভ্যানচালক সাইদুল ইসলামের সাড়ে ৩ বছরের কন্যা শিশু সাইমা আক্তার সাবা বুধবার সকাল ৮ টার দিকে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। সকাল থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। রাত ৯ টার দিকে প্রতিবেশী মাসুদ হোসেনের স্ত্রী শান্তনা খাতুনকে বোরখা পড়ে বাড়ির বাইরে ঘোরাঘুরি করলে স্থানীয়রা সন্দেহ করে। পরে তার ঘরে প্রবেশ করে খাটের নিচে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ও সেনাবাহিনী লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় মাসুদ হোসেনে স্ত্রী শান্তনা খাতুনকে রাতেই আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী। শিশুর হত্যার ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দাবী করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। আর পুলিশ বলছে, তদন্তের পর হত্যার সঠিক কারণ জানা যাবে।
ফুটফুটে কন্যাশিশু সাইমা আক্তার সাবার লাশ উদ্ধারের পর পবহাটি গ্রামজুড়ে এখন গভীর শোকের ছায়া নেমে এসেছে। কন্যাশোকে শিশুটির পিতা-মাতা সম্পূর্ণ হতবিহ্বল। গ্রামের মানুষ এই জঘন্য হত্যাকান্ডের সঠিক তদন্ত সাপেক্ষে প্রকৃত খুনিকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
ঝিনাইদহ সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাসুদ বলেন, শিশুটির লাশ পুলিশ ও সেনাবাহিনীর যৌন অভিযানে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং শীঘ্রই এই হত্যাকান্ডের রহস্য উন্মোচিত হবে বলেও আশা করা হচ্ছে।

office@ukantho.com


Photo

মহেশপুরে ৫৫০ বোতল ভারতীয় অবৈধ ফেনসিডিল উদ্ধার, আটক ১

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে পুলিশের মাদকবিরোধী...

Photo

স্বাধীনতা দিবস উপলক্ষে ট্রাম্পের শুভেচ্ছা

এফএনএস: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর...

Photo

টাকা ছাড়া কাজ না করার অভিযোগ কালীগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায়...

Photo

কালীগঞ্জে কৃষকদের অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: জলবায়ু সহিষ্ণু এবং কার্যকারী কৃষি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত