মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বিষ খেয়ে বেঁচে ফিরলেও পরকীয়া প্রেমিকার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

উচ্চকন্ঠ   01-Dec-2025   73

Photo

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: আনুমানিক দশ মাস আগে বিষ খেয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলরামপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে সোহান হোসেন (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
রবিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বলরামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে সোহানের সঙ্গে একই গ্রামের মৃত সালাম হোসেনের বিধবা স্ত্রী সুইটির সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। এ বিষয়টি সোহান পারিবারিক অশান্তিতে ভুগছিলেন। এরই জের ধরে রাতে সে সুইটির ঘরে ঢুকে তাঁর ওড়না গলায় পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।
ঘটনার সময় সুইটি নিজের ঘরে ছিলোনা বলে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি মায়ের সঙ্গে অন্য ঘরে ছিলাম। সে কখন ঘরে ঢুকে এই কাজ করেছে আমি কিছুই জানি না।
মৃত সোহানের স্ত্রী স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছেন। ছয় বছর ও দশ বছরের দুটি ছেলে সন্তানের জনক ছিলেন সোহান। খবর পেয়ে কোটচাঁদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর মর্গে পাঠিয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক তথ্য নিশ্চিত হওয়া যাবে।

office@ukantho.com


Photo

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে: জামায়াত আমির

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফেব্রæয়ারিতে...

Photo

চৌগাছায় মোটরসাইকেল সহ চোর আটক, গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

আরিফ মোল্যা, চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় মোটরসাইকেল চুরির পর...

Photo

বড় সংকট না হলে সরকার ঘোষিত সময়ে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত বিএনপি: রিজভী

এফএনএস: বড় ধরনের সংকট তৈরি না হলে, বিপর্যস্তকর সংকট তৈরি না হলে, সরকার...

Photo

শৈলকুপায় আওয়ামী লীগ নেতার দেওয়া হয়রানিমুলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় ভুয়া কাগজ দিয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত