সোমবার | ৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের নবাগত পুলিশ সুপারকে বরণ

উচ্চকন্ঠ   30-Nov-2025   65

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে মোঃ মাহফুজ আফজাল নবাগত পুলিশ সুপার ঝিনাইদহ এর যোগদান উপলক্ষে বরণ, পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে অনুষ্ঠানের শুরুতে ঝিনাইদহ জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইমরান জাকারিয়া। সেসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ মাহফুজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মো: সায়েম ইউসুফ, সহকারী পুলিশ সুপার শৈলকুপা সার্কেল মোঃ আখতারুজ্জামান, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, ডিআইও-১, ওসি ডিবি সহ জেলা ও ছয় থানা পর্যায়ের অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় জেলার সফল অফিসার ও ফোর্সদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে শোনেন এবং তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

office@ukantho.com


Photo

মহেশপুরে মাদকবিরোধী অভিযানে আটক ২, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মাদকবিরোধী...

Photo

ঝিনাইদহে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্ধারকৃত ৯১ মোবাইল ফোন ও ৩৫ হাজার টাকা হস্তান্তর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম...

Photo

কক্সবাজারে সাড়ে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার

এফএনএস: কক্সবাজারে টেকনাফ উপজেলার নাফ নদে সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে...

Photo

মধ্যরাতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

এফএনএস: চট্টগ্রামের চকবাজারে এক কর্মীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত