সোমবার | ২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   29-Nov-2025   91

Photo

মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় কুরআন খতম, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় কালীগঞ্জ ভূষণ অডিটোরিয়ামে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতার সভাপতিত্বে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঝিনাইদহ ৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ।
এসময় প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দেশের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আজ সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। আমরা তাঁর সুস্থতার জন্য আল্লাহর দরবারে আন্তরিকভাবে দোয়া কামনা করছি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং আবারও দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নেতৃত্ব দিতে পারেন।
তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনতার ভোটাধিকার প্রতিষ্ঠা করতে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কালীগঞ্জের জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে আমরা প্রস্তুত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, জবেদ আলী, আনোয়ার হোসেন, থানা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল, যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল টিটো, মনজুরুল হক খোকা, মাসুদ রানা, থানা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, থানা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহ ও সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভনসহ সকল ইউনিটের নেতৃবৃন্দ ও কর্মীরা।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে বিতরণ করা হলো হিরো উমেন স্কলারশীপ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শিক্ষা বৃত্তি বাল্য বিবাহ বন্ধে সহায়ক”...

Photo

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর সন্ত্রাসী হামলা: থানায় অভিযোগ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল...

Photo

বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত

এফএনএস: বাংলাদেশের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকায়...

Photo

বিরল ভালোবাসার উপাখ্যান মোটরসাইকেল বর-এর জয়যাত্রা!

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: প্রেম, তারুণ্য আর সাহসিকতার এক সম্মিলিত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত