শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ফ্যাসিস্ট প্রমাণিত হওয়ায় ভারত সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে, প্রত্যাশা ফখরুলের

উচ্চকন্ঠ   13-Feb-2025   28

Photo

এফএনএস: শেখ হাসিনা ফ্যাসিস্ট প্রমাণিত হওয়ায় ভারত সরকার অবিলম্বে তাকে বাংলাদেশের কাছে ফেরত দেবে এবং তাকে বিচারের মুখোমুখি করা হবে— দলের এমন প্রত্যাশার কথা ব্যক্ত করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনারের দফতরের প্রকাশিত প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, জাতিসংঘের যে পর্যবেক্ষণ কমিটি (তথ্যানুসন্ধান কমিটি) এসেছিল তাদের যে রিপোর্ট, সেই রিপোর্টের জন্য আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। তারা সঠিকভাবে বলেছেন যে, একজন ব্যক্তি বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাÐগুলো ঘটেছে। যে গণহত্যা হয়েছে তার নির্দেশে হয়েছে এবং যত মানবাধিকার লঙ্ঘন, যা কিছু হয়েছেদ; সব তার নির্দেশে এখানে হয়েছে। গণতন্ত্রকে ধবংস করে দেওয়া, ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দেওয়া; আজ সেটাই রিপোর্টে ফুটে এসেছে যে, এসব তার নির্দেশেই হয়েছে। এটা প্রমাণিত হয়ে গেছে যে, হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এদেশের মানুষের ওপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, হত্যা করেছেন। আমরা আজ এখান থেকে তাই বলছি, ভারত সরকার তাকে (শেখ হাসিনা) বাংলাদেশ সরকারের হাতে ফেরত দেবে এবং তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে, তাকে এবং তার সহযোগী যারা ছিল, তাদের সবাইকে— এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। মির্জা ফখরুল আরও বলেন, এই প্রতিবেদন প্রকাশ হওয়ায় আমরা স্বস্তি প্রকাশ করছি যে, সত্য যেসব ঘটনা ঘটেছে সেগুলো আজ উদঘাটন হয়েছে। প্রবলেমটা হচ্ছে যে, জাতিসংঘ যখন বলে তখন আমরা সেগুলো সবাই বিশ্বাস করি। যখন আমরা রাজনৈতিক দলগুলো বলি, তখন অনেকেই বিশ্বাস করতে চায় না। যাই হোক, আমি জাতিসংঘের পর্যবেক্ষণ যে টিম এসেছিল, তাদের ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলন ঘিরে ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ওই প্রতিবেদন তৈরি করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনারের কার্যালয়ের অনুসন্ধানী দল। গত বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টুর্ক ও অন্যরা। এদিকে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যান তার পতাকাবাহী গাড়ি নিয়ে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করেন। এক ঘণ্টা বৈঠক শেষে কার্যালয় থেকে তার গাড়ি বেরিয়ে যায়। এই বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার আজ (গতকাল বৃহস্পতিবার) এখানে এসেছিলেন। এটা পূর্ব-নির্ধারিত ছিল। আজ (গতকাল বৃহস্পতিবার) আবার কাকতালীয়ভাবে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে লন্ডনে দেখা করবেন। কিছুক্ষণ পরেই এই মিটিং হবে। আজকের এই বৈঠকটা পূর্বে নির্ধারিত ছিল, ব্রিটিশ হাইকমিশনার নেই। সেজন্য ডেপুটি এসেছেন। আমাদের মধ্যে রুটিন আলোচনা হয়েছে। বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা, বর্তমান অন্তবর্তীকালীন সরকার যে পদক্ষেপগুলো নিয়েছেন সেগুলো সম্পর্ক এবং কবে নির্বাচন হচ্ছে প্রভৃতি বিষয়গুলো সম্পর্কে তারা জানতে চেয়েছেন। বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কথা তুলে ধরেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, গুম হওয়া, হত্যা করা; এটা শুধু পার্টিকুলার কোনও দল নয়, এখানে (আয়নাঘরে) বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে, বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছে নির্মমভাবেৃ এই কথাগুলো আমরা প্রথম থেকেই বলে আসছি। যখন আয়নাঘরের রিপোর্টটা বের হয় আল-জাজিরা চ্যানেলে আপনাদের নিশ্চয় মনে আছে। তখন কিন্তু এটা সরকার পুরোপুরি ডিনাই করেছে। তারা বলেছে যে, এই ধরনের কিছু নাই। কিন্তু প্রথম থেকেই এই কাজগুলো হচ্ছিল। মানুষকে তুলে নিয়ে মিথ্যা অপবাদ দিচ্ছে জঙ্গি সে জঙ্গি সংগঠন করছে; এই ধরনের কথা বলে আটক করে নির্যাতন করে তাদের কাছ থেকে বিভিন্ন কথা বের করার চেষ্টা করেছে। কিছু লোককে তারা রেখে দিয়েছিল যে, বিভিন্ন সময়ে তাদেরই দিয়ে জঙ্গি নাটক সাজাবে, ভুলে গেছেন নাকি আপনারা? একেকটা বাড়িতে জঙ্গির ট্রেনিং হচ্ছে, পড়াশোনা হচ্ছে, জঙ্গিবাদ তৈরি করা হচ্ছে, বোমা তৈরি করা হচ্ছে— এসব দেখিয়েছে (সরকার)। কিন্তু আজকে প্রমাণিত হয়ে গেলো যে, আমরা যে কথাগুলো বলেছি সেগুলো সত্যি। আওয়ামী লীগ ও তাদের সরকার ওই সময় অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিরোধী দলকে ধ্বংস করেছে।

office@ukantho.com


Photo

প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠকে জাপার কার্যক্রম স্থগিত চায় এনসিপি

এফএনএস: জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করার পদক্ষেপ গ্রহণ করতে প্রধান...

Photo

জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি

এফএনএস: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী...

Photo

কালীগঞ্জে সরকারি টাকার হরিলুট: সাড়ে ৮শ মিটার ইট সলিংয়ে বরাদ্ধ ৮৮ লাখ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ-গান্না সড়কের খন্ড...

Photo

ঝিনাইদহে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকাসহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত