রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

২ দিনে ৩ ভূমিকম্প

উচ্চকন্ঠ   22-Nov-2025   50

Photo

এফএনএস: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দুই দিনে একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পের পর শনিবার সকালে ও সন্ধ্যায় আবারো ভূমিকম্প অনুভূত হয়। গত শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্তি¡ক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৭। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। শক্তিশালী ভূমিকম্পে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ১০ জনের প্রাণহানি ঘটে। ঢাকার বহু জায়গায় মানুষ আতঙ্কে ঘর থেকে রাস্তায় বের হয়ে আসে। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয় বলে এনডিটিভি জানিয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশ উপজেলায় আবারো মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩। শনিবার বিকেল ৬টার পর রাজধানীসহ আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৭। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজধানী ঢাকায় সন্ধ্যায় অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৪ দশমিক ৩। শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে অনুভূত এই ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা।

office@ukantho.com


Photo

মান্দায় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের...

Photo

শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ফ্যাসিবাদী ব্যবস্থা দেশে কায়েম রয়েছে-রাশেদ খান

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা...

Photo

হরিনাকুন্ডুর ১০৩ মসজিদে ডিজিটাল ঘড়ি প্রদান কর্মসূচির উদ্বোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ১০৩টি...

Photo

ঝিনাইদহে ব্যাবসায়ী সুদীপের ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে গড়িমিসি’র অভিযোগ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের ব্যবসায়ী সুদীপ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত