সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

উচ্চকন্ঠ   22-Nov-2025   75

Photo

এফএনএস: কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার ভোরের দিকে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরুজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, তারা একই পরিবারের আপন দুই ভাই। তারা হলেন- নুরু খান (৬০) ও ফজলু খান (৫৫)। তাদের এমন মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি জানান, ভোরে বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে যান নুরু খান। এ সময় পথে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তার দেখতে না পেয়ে তাতে পা লাগলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় তাকে বাঁচাতে দৌড়ে ছুটে যান ছোট ভাই ফজলু খান। তখন তিনিও একই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর ঘটনাস্থলেই তাদের দুই জনের মৃত্যু হয়। হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান, ঘটনার খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

office@ukantho.com


Photo

ডিসেম্বরের মধ্যে ৩ টার্মিনালের দায়িত্বে বিদেশি অপারেটর: নৌসচিব

এফএনএস: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়ার...

Photo

ছিনতাইকারী সন্দেহে টঙ্গীতে যুবককে হত্যা, উত্তরায় ২ জনকে ঝুলিয়ে গণপিটুনি

এফএনএস: রাজধানীর অদূরে গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে...

Photo

কালীগঞ্জে ১৬ পিচ ককটেলসহ বিএনপি কর্মী আটক

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পীর গোপালপুর...

Photo

মানিকগঞ্জ হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য স্থায়ী বহিষ্কার

এফএনএস: মানিকগঞ্জ জেলা হাসপাতালে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সেখানে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত