প্রিয় ঝিনাইদহ
বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদের ৩১ দফা প্রচারে গণসংযোগ
উচ্চকন্ঠ 22-Nov-2025 56
একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা বাস্তবায়নে কালীগঞ্জ শহরে গণসংযোগ করেছেন ঝিনাইদহ ৪ নির্বাচনি এলাকার মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা হামিদুল ইসলাম হামিদ। ২২ নভেম্বর শনিবার বিকালে তিনি শহরের বিভিন্ন সড়কে অবস্থিত দোকানপাটের মালিক শ্রমিক ও রাস্তায় চলাচলকারী ভ্যান রিক্সা, ইজিবাইকের আরোহীসহ চলাচলরত জনগণের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে লিফলেটসহ দেশনায়ক তারেক রহমানের সালাম পৌছে দেন। এসময় জননেতা হামিদের সাথে ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য জুমারত আলী, প্রভাষক আব্দুল মাজেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবার রহমান মিলন, যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আশরাফুজ্জামান রনি, পৌর যুবদলের আহ্বায়ক সাহাজাহান আলী খোকন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্মা আহ্বায়ক আব্দুস সামাদ, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বাযক জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ.আর শফিক ও হাবিবুর রহমান হাবিবসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলের শতশত নেতাকর্মী।
office@ukantho.com