রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বাবার মত আমিও আপনাদের পাশে থেকে উন্নয়ন করতে চাই- রনি

উচ্চকন্ঠ   19-Nov-2025   98

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কোটচাঁদপুর উপজেলা মডেল প্রাইমারি স্কুলে মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এমএ মজিদ। সমাবেশে প্রধান আলোচক হিসাবে বক্তৃতা করেন, ঝিনাইদহ-৩ আসনের বিএনপি মনোনিত ধানের শীষ প্রতিকের প্রার্থী মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি।
কোটচাঁদপুর উপজেলা বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদ সাজেদুর রহমান পাপ্পু, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক লিয়াকত আলী ও পৌর বিএনপির সাধারন সম্পাদ আবুল কাশেম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি সালাহ উদ্দীন বুলবুল সিডল।
ঝিনাইদহ-৩ আসনের বিএনপি মনোনিত ধানের শীষ প্রতিকের প্রার্থী মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি বলেন, আমার বাবা এ আসন থেকে চার চার বার নির্বাচিত সংসদ সদস্য। আমি আমার বাবার দেখানো পথে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। আমার বাবা যেমন করে রাস্তা, ব্রীজ, শিক্ষা ও স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করেছিলেন, আমিও একইভাবে আপনাদের পাশে থেকে উন্নয়ন করতে চাই।

office@ukantho.com


Photo

মহেশপুরে বিজিবির পৃথক অভিযানে মালামাল উদ্ধার, অবৈধ পথে সীমান্ত পারাপারকালে আটক ৬

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবির পৃথক...

Photo

আমরা সংস্কারকে ভয় পাই না, স্বাগত জানাই: মির্জা ফখরুল

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

এই সরকার দিয়ে কোনো অবাধ-সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ডা. তাহের

এফএনএস: বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে পক্ষপাতদুষ্টতা রয়েছে- এমন...

Photo

ঈদের আগেই আসছে নতুন নোট, থাকছে না কোনো ব্যক্তির ছবি

এফএনএস: কাগজের নতুন মুদ্রার নকশায় দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যসহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত