রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চট্টগ্রামে অস্ত্র-ককটেলসহ ৩ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

উচ্চকন্ঠ   13-Nov-2025   70

Photo

এফএনএস: চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে অস্ত্র, ককটেল ও বিস্ফোরকসহ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গত বুধবার সন্ধ্যায় পৌরসভার জামতল এলাকা থেকে তাদের আটক করা হয় বলে বৃহস্পতিবার জানিয়েছেন বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শেখ আবরার ফাইয়াজ। গ্রেপ্তার তিন জন হলেন- বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীলের মৃত নুরুল ইসলামের ছেলে নুরুল আমিন (৪৬); আব্দুল আজিজের ছেলে মোহাম্মদ আবু নাসের জিলানী (৫২) এবং জামালের ছেলে মোহাম্মদ শাহাদাত হোসেনকে (৪২)। নুরুল আমিন যুবলীগ, আবু নাসের ও শাহাদাত আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। এ সময় তাদের কাছ থেকে ১টি শটগান, ৪টি ককটেল বিস্ফোরক, ১টি শটগান অ্যামোনিশান, ৪টি মোবাইল ফোন এবং নগদ ৮৯ হাজার ২০ টাকা জব্দ করা হয়। ক্যাপ্টেন শেখ আবরার বলেন, নাশকতার উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি জামতল এলাকায় একটি খামারে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি তাজা ককটেল, ১টি দেশি বন্দুক, ১টি তাজা কার্তুজ, ১টি হিরো গ্লামার মোটরসাইকেল, ৪টি মোবাইল সেট এবং নগদ ৮৯ হাজার ২৮ টাকা জব্দ করা হয়। মামলা দায়েরের জন্য আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, নুরুল আমিনের বিরুদ্ধে জাতীয় নির্বাচনে অস্ত্রবাজি করে ভোটকেন্দ্র দখল, চাঁদাবাজি, দখলবাজি এবং ২০১৫ সালের ১৫ জানুয়ারি চৌধুরীহাটে অবস্থিত শৌখিন সিটি মার্কেট সশস্ত্র গোলাগুলির মাধ্যমে দখলের অভিযোগ রয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, ১৫ জন আহত, বাড়ীঘর ভাংচুর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি...

Photo

কালীগঞ্জে মাদকের ভয়াবহ বিস্তারে ধ্বংসের মুখে যুবসমাজ, উদ্বীগ্ন এলাকাবাসী

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় দিন দিন...

Photo

প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়, তরুণী গ্রেপ্তার

এফএনএস: প্রেমের অভিনয় করে প্রতারণার ফাঁদে ফেলে আব্দুল্লাহ আল কাফি...

Photo

১৪ বছর পর শাহ্জাহান সিরাজ হত্যা মামলা পুনরুজ্জীবিত করার উদ্যোগ পরিবারের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: পরিবার বিচার না পাওয়ায় ঝিনাইদহের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত