রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকূপায় বাসচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

উচ্চকন্ঠ   10-Nov-2025   104

Photo

মনজুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকূপায় বাসচাপায় মিরাজ হোসেন (২২) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ৩টায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিরাজ হোসেন হরিণাকুন্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে। তিনি গোল্ড কসমেটিক কোম্পানিতে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, মিরাজ হোসেন শৈলকূপায় কাজ শেষে মোটরসাইকেলে করে ঝিনাইদহে ফিরছিলেন। পথিমধ্যে আসাননগর এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি স্থানীয়রা জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে ।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৬০ লক্ষ টাকার চেক বিতরণ

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত...

Photo

হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডুর সোনাতনপুর...

Photo

শিগগিরই ভোটের তারিখ ঘোষণা করবে ইসি: খলিলুর রহমান

এফএনএস: নির্বাচন কমিশন (ইসি) শিগগিরই ভোটের তারিখ ঘোষণা করবে বলে জানিয়েছেন...

Photo

এবছর নির্বাচন সম্ভব নয় আমি ঠিক এভাবে কথাটা বলিনি: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত