শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

পদে থেকেও নির্বাচন করা যায়: অ্যাটর্নি জেনারেল

উচ্চকন্ঠ   06-Nov-2025   70

Photo

এফএনএস: পদে থেকেও নির্বাচন করা যায়, সংবিধানে এতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের শুনানি শেষে এ কথা বলেন তিনি। এর আগে গত বুধবার পদত্যাগ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি জানান, জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ঝিনাইদহ-১ আসনে নির্বাচন করবেন। আসাদুজ্জামান বলেন, আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী নমিনেশন পাবো। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনও। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে দিয়ে ভোট করবো। যখন সময় আসবে তখন (পদত্যাগ) করবো। প্রসঙ্গত, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ঝিনাইদহ-১ (শৈলক‚পা) আসনে বিএনপির হয়ে নির্বাচন করবেন বলে প্রচার প্রচারণা চালিয়ে আসছেন। এই আসনে বিএনপি থেকে এখনও কাউকে মনোনয়ন দেওয়া হয়নি।

office@ukantho.com


Photo

সেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার

এফএসএস: অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ...

Photo

ঈদ করা হলোনা শিশু ফাতেমার

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঈদ করতে নানার বাড়িতে যাচ্ছিল শিশু ফাতেমা...

Photo

স্বাধীনতার ৫০ বছর পরও সন্দ্বীপে কার্যকর যাতায়াত ব্যবস্থা না থাকা লজ্জার: প্রধান উপদেষ্টা

এফএনএস: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চট্টগ্রাম-সন্দ্বীপ...

Photo

ফখরুলের সাক্ষাৎকার ঘিরে বিভ্রান্তিকর সংবাদ না করার অনুরোধ বিএনপির

এফএনএস: ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত